আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের পর দেশটির শতাধিক সাবেক কর্মকর্তা-কর্মচারীকে হত্যা করেছে তালেবান গোষ্ঠি, এমনটাই উঠে এসেছে জাতিসংঘের রিপোর্টে।
নিহতদের অধিকাংশই সাবেক সরকারি কর্মকর্তা, নিরাপত্তা কর্মী ও আন্তর্জাতিক সংস্থার সঙ্গে জড়িত ব্যক্তি।
আরও বলা হয়, সংবাদ কর্মী, মানবাধিকারকর্মীরাও বার বার নিপীড়ন, গ্রেফতার ও নির্যাতনের শিকার হয়েছেন এবং এখনও হচ্ছেন।
সংকট নিরসনে দেশটিতে জাতিসংঘ মিশনকে নতুন করে ঢেলে সাজানোতে নিরাপত্তা পরিষদকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান গুতেরেস।





