× Banner
সর্বশেষ
ঝিনাইদহ সদরে ইফতার মাহফিল নিয়ে বিএনপি-জামায়াতের সংঘর্ষে নিহত ১ রাজধানীর কুড়িলে নদ্দায় আগুন নিয়ন্ত্রণে অমর একুশে বইমেলায় আইনমন্ত্রীর লেখা ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের মোড়ক উন্মোচন রাজধানীর নদ্দায় এলাকায় ভয়াবহ আগুন ম্যানেজিং কমিটিতে শিক্ষাগত যোগ্যতা শিথিলের প্রশ্নই ওঠে না – শিক্ষামন্ত্রী কে কোন রাজনৈতিক দল করলো তা নিয়ে ভাবার  সুযোগ নেই আমরা সকলের উন্নয়নে কাজ করতে চাই: খোকন তালুকদার  নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে সরকার বেনাপোলে বিজিবির অভিযানে ১৬ লক্ষ ৮১ হাজার ৯৫০ টাকা মূল্যের চোরাচালান পণ্য আটক ভারতের সাথে দ্রুত সম্পর্কোন্নয়ন জরুরি গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতা নিশ্চিত করা হবে আমাদের কাজ – তথ্য ও সম্প্রচার মন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি

লীগ ষড়যন্ত্রের বিরুদ্ধে কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ

Kishori
হালনাগাদ: সোমবার, ৩০ জুন, ২০২৫
কালীগঞ্জে বিএনপির বিক্ষোভ

পতিত স্বৈরাচার সরকারের দোসরদের অব্যাহত ষড়যন্ত্র এবং মাদক, সন্ত্রাস ও চাঁদাবাজদের বিরুদ্ধে ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে।

প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে ৩০ জুন সোমবার বিকালে ওই মিছিল ও সমাবেশে হাজারো নেতাকর্মী অংশ নেয়।

শহরের থানা রোডস্থ্য ধান হাটায় আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রিয় সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন- সাধারন সম্পাদক ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, পতিত হাসিনা সরকারের দোসররা এখনও বিভিন্ন ষড়যন্ত্রে সোচ্চার রয়েছে। তারা সন্ত্রাস, চাঁদাবাজীসহ বিভিন্ন অপকর্মে জড়াচ্ছে। এসব দোসরদের বিরুদ্ধে বিএনপির সকল পর্যায়ের নেতাকর্মীদের সজাগ থাকতে হবে। ফিরোজ আরো বলেন, প্রশাসনের বিভিন্ন স্তরে এখনও স্বৈরাচারের দোসররা ঘাপটি মেরে আছে। তাদের ষড়যন্ত্রেই বিএনপির একজন সিনিয়র নেতা ডাঃ নুরুল ইসলামসহ অনেক নেতা কর্মী মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির স্বীকার হচ্ছে। ওইসব ষড়যন্ত্রকারীদের অচিরেই উৎখাত করতে হবে। সেই সাথেই তিনি কালীগঞ্জকে মাদকমুক্ত করতে মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেন।

বিএনপির কারীগঞ্জ উপজেলার সকল অঙ্গ সংগঠনের আয়োজনে উপজেলা বিএনপির সাবেক যুগ্ন আহব্বায়ক ইলিয়াস রহমান মিঠুর সঞ্চাালনায় প্রতিবাদ সমাবেশে আরো বক্তব্য রাখেন, সাবেক যুগ্ন আহববায়ক শহিদুল ইসলাম সাইদুল, বিএনপি নেতা মিজানুর রহমান, জবেদ আলী, অহেদ লস্কার ও মোহাম্মদ আলী জিন্নাহসহ যুবদল ছাত্রদলের নেতৃবৃন্দ। শেষে এক বিশাল বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।


এ ক্যটাগরির আরো খবর..