× Banner
সর্বশেষ
খাতা মূল্যায়ন অনিয়মে কঠোর ব্যবস্থা, নকলমুক্ত এসএসসি পরীক্ষা নিশ্চিতের নির্দেশনা দিলেন শিক্ষামন্ত্রী সমতল ও পাহাড়ে কোনো বৈষম্য থাকবে না -পার্বত্য মন্ত্রী সালথায় শিক্ষকের বিরুদ্ধে প্রকাশিত সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন টেকনাফ স্থলবন্দরের কার্যক্রম পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হয়েছে -নৌপরিবহন প্রতিমন্ত্রী নাসা মেইনল্যান্ড গার্মেন্টস খুলছে ৮ এপ্রিল -শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী দর্জি কাজের মাধ্যমে প্রতিষ্ঠিত হওয়ার স্বপ্ন বুনছেন বিধবা সায়রা খাতুন  নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারের জিরো টলারেন্স -সমাজকল্যাণ মন্ত্রী শার্শা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহমুদকে অপসারণের দাবিতে মানববন্ধন ফরিদপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে স্বর্ণ ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু ফরিদপুরে খালাকে হত্যার প্রতিবাদে মানববন্ধন, ঘাতকের ফাঁসির দাবিতে উত্তাল এলাকাবাসী

লা করুনিয়া বার্সেলোনাকে রুখে দিল

admin
হালনাগাদ: রবিবার, ১৩ ডিসেম্বর, ২০১৫

ক্রীড়া ডেস্ক: ৫ ডিসেম্বর ভ্যালেন্সিয়ার সঙ্গে লা লিগার ম্যাচে ১-১ গোলে ড্র করে বার্সা। ৯ ডিসেম্বর উয়েফা চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের শেষ ম্যাচে বেয়ার লেভারকুজেনের সঙ্গেও ১-১ গোলে ড্র করে তারা।

শনিবার রাতে লা লিগার ম্যাচে পুচকে দেপোর্টিভো লা করুনিয়ার মুখোমুখি হয় মেসি-সুয়ারেজরা। এবারও ড্রয়ের বৃত্ত থেকে বের হতে পারেনি তারা। ঘরের মাঠে তারা ২-২ গোলে ড্র করেছে।

ড্র করলেও পয়েন্ট টেবিলের শীর্ষস্থানটি দখলে রেখেছে লুইস এনরিকের শিষ্যরা। ১৫ ম্যাচ থেকে ৩৫ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে তারা। ১৪ ম্যাচ থেকে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। আর ১৪ ম্যাচ থেকে ৩০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ।

শনিবার ন্যু ক্যাম্পে লা করুনিয়ার বিপক্ষে গোল পেতে বেশ সময় নেয় বার্সা। ম্যাচের ৩৯ মিনিটে বার্সেলোনার প্রাণভোমরা লিওনেল মেসির চোখ ধাঁধাঁনো গোলে এগিয়ে যায় স্বাগতিকরা (১-০)। প্রথমার্ধে এই একটি গোলই হয়। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬২ মিনিটে ইভান রাকেটিকের গোলে ব্যবধান দ্বিগুণ হয় কাতালানদের।

২-০ গোলে পিছিয়ে পড়ার পর সম্ভিত ফিরে পায় লা করুনিয়া। ম্যাচের ৭৭ মিনিটে লুকাসের গোলে ব্যবধান কমায় সফরকারীরা। আর ৮৬ মিনিটে আলেক্স বার্গানটিনোর গোলে ম্যাচে সমতা ফেরে। এই সমতা আর ভাঙতে পারেনি কাতালানরা। ফলে দিপোর্টিভো লা করুনিয়ার সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়তে হয় এনরিকের শিষ্যদের।


এ ক্যটাগরির আরো খবর..