শ্রদ্ধা কাপুরের মুখপাত্র জানান, ব্র্যান্ড কমিটমেন্ট ছিল। তাই কয়েক ঘণ্টার জন্য মুম্বাই গিয়েছিলেন শ্রদ্ধা। মুম্বাইতে ব্র্যান্ডের জন্য সাংবাদিক সম্মেলন সেরেই ফের ব্যাঙ্ককের বিমান ধরেন তিনি। আসলে তার জন্য ছবির কাজ থেমে থাকুক তা একেবারেই চাননি তিনি। তাই ৭২ ঘণ্টা দৌড়ঝাপ আর কাজের মধ্যেই থাকতে হয়েছে শ্রদ্ধাকে।
শ্রদ্ধার ‘বাঘি’ এবং ‘রক অন টু’ ছবি দুটি আগামী বছর মুক্তি পাওয়ার কথা রয়েছে।