× Banner
সর্বশেষ
শেখ হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে সরকারের উদ্যোগ – স্বরাষ্ট্রমন্ত্রী সেনাবাহিনীর বৃক্ষরোপণ অভিযান-২০২৬ উদ্বোধন, সেপ্টেম্বর পর্যন্ত লাগানো হবে ১১ লাখের বেশি গাছ অকার্যকর তালাকের অজুহাতে ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট চুরি-ডাকাতি রোধে গ্রামভিত্তিক পাহারার আহ্বান, মধুখালীর হাটঘাটায় বিট পুলিশিং ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত রাজধানীর উত্তরায় আর্জেন্টিনা-ইংল্যান্ড ম্যাচ দেখে ফেরার সড়ক দুর্ঘটনায় ২ সাংবাদিক নিহত পদ্মপুরাণ, উপনিষদ ও আধ্যাত্মিক দর্শনের আলোকে জগন্নাথদেবের রথযাত্রার তাৎপর্য কাতার থেকে দেশে ফিরেছেন স্পিকার জগন্নাথের রথযাত্রা: মাসির বাড়ি নয়, মাতৃস্নেহের টানে গুন্ডিচা মন্দিরে প্রত্যাবর্তন ঐতিহাসিক জুলাই শহিদ দিবসে শহিদদের প্রতি শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকার প্রধানমন্ত্রীর বিশ্ব সাপ দিবস আজ: সাপ সংরক্ষণ ও সচেতনতার বার্তা

ডেস্ক

অবরোধে সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক

Kishori
হালনাগাদ: মঙ্গলবার, ৩১ অক্টোবর, ২০২৩
ডুবে যাওয়া লঞ্চ এমএল আফসার উদ্দিনকে উদ্ধার

বিএনপি-জামায়াতের ডাকা তিনদিনের অবরোধের প্রথম দিনে রাজধানীর সদরঘাটে লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে। সেখানে অবরোধের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি।

মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোর থেকেই সদরঘাটে বিভিন্ন রুটের লঞ্চ আসা-যাওয়া করছে।

জানা গেছে, এদিন ভোর থেকেই সদরঘাট থেকে চাঁদপুর, বরিশাল ও ভোলাসহ দক্ষিণাঞ্চলের বিভিন্ন জেলার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে গেছে। এ ছাড়া দক্ষিণাঞ্চল থেকে ছেড়ে আসা লঞ্চগুলোও সকালে ঘাটে পৌঁছেছে। তবে যাত্রীর উপস্থিতি অন্যান্য দিনের তুলনায় কিছুটা কম ছিল। লঞ্চের পাশাপাশি বুড়িগঙ্গায় নৌকা চলাচলও স্বাভাবিক রয়েছে।

লঞ্চ মালিক সমিতির সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমান বলেন, অবরোধে লঞ্চ বন্ধ থাকবে না। পূর্বের মতোই নিয়মিত লঞ্চ চলাচল অব্যাহত থাকবে। মঙ্গলবার সকাল থেকেই সব রুটে লঞ্চ চলাচল করছে। যাত্রী হলেই লঞ্চ ছেড়ে দেওয়া হচ্ছে।

উল্লেখ্য, সরকার পতনের এক দফা দাবিতে শনিবার (২৮ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে সমাবেশ করছিল বিএনপি। সমাবেশ শুরু হওয়ার এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পরে দলটির নেতাকর্মীরা। এতে সমাবেশ পণ্ড হয়ে যায়। এরপর ২৯ অক্টোবর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। হরতাল শেষে সারাদেশে মহাসড়ক, রেল ও নৌপথে তিন দিনের (৩১ অক্টোবর ভোর থেকে ২ নভেম্বর) অবরোধ কর্মসূচি ঘোষণা করা হয়। বিএনপির পর জামায়াতে ইসলামীও তিন দিনের অবরোধ ঘোষণা করে।


এ ক্যটাগরির আরো খবর..