× Banner
সর্বশেষ
শার্শার বসতপুরে মাটি খুঁড়ে যুবকের লাশ উদ্ধার পরকীয়ার জেরে হত্যার অভিযোগ” আটক ৪ শ্যামনগরে সুন্দরবন সুরক্ষায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন রোডক্র্যাশ রোধে আইনের কঠোর প্রয়োগ আবশ্যক: এমপি নওশাদ জমির সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায় শিক্ষা -প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জনকল্যাণমুখী ও কর্মসংস্থানবান্ধব প্রকল্প গ্রহণ করা হবে -অর্থমন্ত্রী ডিজিটাল লিটারেসির পাশাপাশি নৈতিক শিক্ষায়ও শিক্ষিত করে গড়ে তুলতে হবে -তথ্যমন্ত্রী গোপালগঞ্জ জেলার প্রকল্পগুলো দ্রুত বাস্তবায়নে মন্ত্রণালয়ের পূর্ণ সহযোগিতা প্রত্যাশা সংসদ সদস্যদের পার্বত্য অঞ্চলে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় ক্রীড়া ও সংস্কৃতির বিকল্প নেই: পার্বত্য মন্ত্রী আসন্ন ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সব ধরনের ব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে – সেতুমন্ত্রী পাইকগাছায় পেশাগত অধিকার প্রতিষ্ঠায় মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের মানববন্ধন

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর 

লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে নৌকা প্রতীকে পিংকু বিজয়ী

Kishori
হালনাগাদ: রবিবার, ৫ নভেম্বর, ২০২৩
লক্ষ্মীপুর-৩ উপনির্বাচনে নৌকা

লক্ষ্মীপুর-৩ সংসদীয় আসনের উপনির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকে পিংকু বিজয়ী হয়েছেন। নৌকার প্রার্থী গোলাম ফারুক পিংকু ১ লাখ ২০ হাজার ৫৯৯ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
আজ রবিবার রাত ৮ টার দিকে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লা আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেন বেসরকারিভাবে পিংকুকে বিজয়ী ঘোষণা করেন।
নৌকার প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির জেলা কমিটির যুগ্মসাধারণ সম্পাদক মোহাম্মদ রাকিব হোসেন (লাঙল), জাকের পার্টির স্থায়ী কমিটির সদস্য সামছুল করিম খোকন (গোলাপ ফুল) ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) প্রেসিডিয়াম সদস্য সেলিম মাহমুদ (আম)।
এরমধ্যে দুপুর সোয়া ২ টার দিকে জাল ভোট দেয়া, ভোটকেন্দ্রে এজেন্ট বের করে দেওয়াসহ নানা অভিযোগ এনে জাপা ও জাকের পার্টির প্রার্থী ভোট বর্জন করেন।
নির্বাচনে লাঙল প্রতীকের প্রার্থী ৩৮৪৬, গোলাপ ফুল ২১২৬ ও আম ৫১৩ ভোট পেয়েছেন। নবনির্বাচিত সংসদ সদস্য পিংকু জেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলার হাজিরপাড়া ইউনিয়নের বাসিন্দা।
গোলাম ফারুক পিংকু বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রতি তাঁর আস্থার সম্মান রাখতে পেরেছি।
জনগণ স্বতঃস্ফূর্তভাবে নৌকায় ভোট দিয়ে আমাকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত করেছেন। আমি সবসময় জনগণ ও তৃণমূলের নেতাকর্মীদের পাশে ছিলাম। তাদের পাশে থেকে আজীবন কাজ করে যাবো।’
নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. ফরহাদ হোসেন বলেন, ‘সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট শেষ হয়েছে।
উল্লেখ্য ৩০ সেপ্টেম্বর লক্ষ্মীপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য একেএম শাহজাহান কামাল মারা যান। ৪ অক্টোবর আসনটি শূন্যসহ তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাকের পার্টি ও ন্যাশনাল পিপলস পার্টি এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করে। এ আসনের ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভায় ১১৫টি কেন্দ্রে ভোটগ্রহণ হয়েছে।
এখানে ৪ লাখ ৩ হাজার ৭৪৪ জন ভোটার রয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..