বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে চারটি বাসে আগুন

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীতে চারটি বাসে আগুন

বিএনপির ডাকা দ্বিতীয় দফার অবরোধের প্রথম দিনে রাজধানীর রামপুরা মেরাদিয়া, বাংলামোটর, মিরপুর সাড়ে ১১ ও সরকারি বাঙলা কলেজের সামনে চারটি বাসে আগুন দেয়া হয়েছে।

রোববার (০৫ নভেম্বর) সকালে সাড়ে ৭টার দিকে রামপুরা মেরাদিয়া বাঁশপট্টি এলাকায় এই ঘটনা ঘটে। সাব্বিরকে রাজধানীর মেরাদিয়ায় অছিম পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে দগ্ধ হয়েছেন সবুজ মিয়া (৩০) নামে এক পরিবহন শ্রমিক। এ সময় বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে একটি গাছের সঙ্গে বাড়ি খান। পুলিশ বলছে, এই ঘটনায় বাস হেলপার সাব্বির আহত ও  সামান্য দগ্ধ হয়েছেন। উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিকেল পৌনে চারটার দিকে মিরপুর এক নম্বর সেকশনের বাংলা কলেজের সামনে বিআরটিসির একটি দোতলা বাসে আগুন দেয়া হয়। বাসটির চালক হাওলাদার মুহাম্মদ নিজামুদ্দীন জানান, মিরপুর রুটে চলাচলকারী শিক্ষার্থীদের নামিয়ে চৈতালী নামের ওই বাসটি নিয়ে আমি কল্যাণপুর ডিপোতে ফিরছিলাম। বাংলা কলেজের সামনে মানুষজন আমাকে বলে, আপনার বাসের দুই তলায় আগুন। তখন গাড়ি থামিয়ে আগুন নেভানোর চেষ্টা করি।

এ সময় বাংলা কলেজের শিক্ষার্থীরা আমাকে সহায়তা করে। সকলের সহায়তায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে। তবে কে বা কারা বাসে আগুন দিয়েছে তা জানাতে পারেননি বাসটির চালক। ফিরতি পথে বাসে অল্প কিছু যাত্রী ছিল। তেমন ক্ষতি হয়নি। বাসটি ছেড়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

রোববার সন্ধ্যা ৭টার দিকে যাত্রাবাড়ী-মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহনের একটি বাসে বাংলামটরে আগুন দেয়া হয়। এদিকে বাংলামোটর মোড়ে বাংলামোটর থেকে শাহবাগগামী সড়কে পুলিশ বক্সের সামনে একটি যাত্রীবাহী বাসে আগুন দেয়ার ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো সংবাদ পাওয়া যায়নি।

এছাড়া উত্তরা হাউজ বিল্ডিং এলাকায় পুলিশের টহল গাড়িকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে উত্তরা পশ্চিম থানার এসআই মাহবুব আলীসহ তিন পুলিশ সদস্য আহত হয়েছেন।

বিএনপি-জামায়াতের ডাকা ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি শুরুর আগে শনিবার (৪ নভেম্বর) রাতে রাজধানীতে পাঁচটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।