লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের পক্ষ থেকে কফিল উদ্দিন কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে রুটিন বিতরণ

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে কফিল উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজে ২০১৯ সালের এইচএসসি পরীক্ষার্থীদের মধ্যে পরীক্ষার রুটিন বিতরণ করেছে বাংলাদেশ ছাত্রলীগ লক্ষ্মীপুর জেলা শাখা ।

মঙ্গলবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবস পালন ও পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে আয়োজিত সভায় এই লিপলেট বিতরণ করা হয়।

কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সৌরভ হোসেন জেলা ছাত্রলীগের সহযোগিতায় এই লিপলেট বিতরণের উদ্যোগ নেয়।

ছাত্রলীগ নেতা সৌরভ জানায়, বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে ৭ শতাধিক পরীক্ষার্থীর মধ্যে লিপলেট বিতরণ করা হয়। বাংলাদেশ ছাত্রলীগ সব সময় সাধারণ ছাত্রছাত্রীদের পাশে আছে।

সময় আরো উপস্থিত ছিলেন- কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রিংকু, চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক রিয়াজ হোসেন জয়, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তাজুল ইসলাম ভূঁইয়া ও ছাত্রলীগ নেতা লাভলু সহ কলেজ ছাত্রলীগের নেতাকর্মিরা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।