মহান স্বাধীনতা দিবস ও ৪৯ তম জাতীয় দিবস উপলক্ষে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল থেকে বিনামূল্যে ২৭৬ জন রোগী বিশেষজ্ঞ চিকিৎসা সেবা নিয়েছেন।
মঙ্গলবার (২৬মার্চ, ২০১৯) সকাল ৯ টা থেকে দুপুর ২টা পর্যন্ত হাসপাতালটির বর্হিবিভাগে এ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
হাসপাতালটির বর্হিবিভাগ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকরা সার্জারী, গাইনী ও অব্স, শিশু, নাক-কান-গলা, চক্ষু, মনোরোগ ও মাদকাসক্তি, মেডিসিন, ডায়াবেটিক, হৃদরোগ, অর্থোপেডিকস, চর্মও যৌন এবং দন্ত বিভাগে আগত রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন।
বিনামূল্যে চিকিৎসা সেবা কর্মসূচি পরিদর্শন ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটালের চিফ অপারেটিং অফিসার (সিওও) নিউরোলজিস্ট স্পেশালিস্ট ডা. নাজমুল হাসান ও উপ পরিচালক (প্রশাসন) ডা. আব্দুল মালেক মৃধা।
বিশেষজ্ঞ চিকিৎসা সেবা প্রদান করার পাশাপাশি আগত রোগীদের রোগ নির্ণয়ে প্যাথলজি পরীক্ষার উপর ৫০ শতাংশ ডিসকাউন্টে এবং অন্যান্য পরীক্ষার উপর ৩০ শতাংশ ডিসকাউন্ট দেবে ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ এন্ড হসপিটাল। ফ্রি মেডিকেল ক্যাম্প থেকে সেবা গ্রহীতারা দ্বিতীয় সাক্ষাৎকারও (ফলো আপ) ভিজিট মুক্ত রাখাও হয়।





