লক্ষ্মীপুরে বিনম্র শ্রদ্ধা ও যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি ::  বাঙ্গালির জাতীয় জীবনে এক ঐতিহাসিক ও গৌরবের দিন আজ। এই অনন্য দিনে বাঙ্গালি জাতি বিনম্র শ্রদ্ধার ও যথাযোগ্য মর্যাদার সাথে উদযাপন করছে – মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

লক্ষ্মীপুরে মঙ্গলবার (২৬ মার্চ) ভোরে একত্রিশবার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসরটির সূচনা হয়। সকালে সূর্যোদয়ের সাথে সাথে সরকারি-বেসরকারি সকল প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়; পরে মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ কর হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ডিসি) অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ স ম মাহাতাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নূর উদ্দিন চৌধুরী নয়ন ও লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মাইন উদ্দিন পাঠান প্রমুখ।

এছাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা আওয়ামী লীগ, বিএনপি, যুবদল, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা মুক্তিযুদ্ধ স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহরের বাগবাড়ীস্থ গণকবরে শহীদদের রূহের মাগফেরাত কামনা করে মোনাজাত ও পুষ্পস্তবক অর্পন করা হয়।

এদিকে দিবসটি উপলক্ষে সকাল ৮টায় জেলা স্টেডিয়ামের মাঠে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন শেষে বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠানের কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন করা হয়েছে।

এছাড়াও জেলার রামগতি কমলনগর রায়পুর ও রামগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথকভাবে দিবসটি পালন করছে। দিনভর লক্ষ্মীপুরে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন থাকছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।