লক্ষ্মীপুরে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীরহাট লঞ্চঘাট এলাকা থেকে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মফিজকে আটক করেছে পুলিশ।

আজ শুক্রবার বিকেলে লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট ও মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত মহসিন ভোলার চরফ্যাশন উপজেলার নীলকমল এলাকার মৃত জয়নাল আবেদিনের ছেলে।

পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে লক্ষ্মীপুর-ভোলা নৌ-রুট দিয়ে মাদক ব্যবসায়ীরা মাদক বেচা-কিনা করে আসছে। এর ধারাবাহিকতা চরফ্যাশন এলাকা থেকে নৌ-রুটে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে এসব ইয়াবা ট্যাবলেট নিয়ে আসে মহসিন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ লঞ্চঘাট এলাকায় বাসে তল্লাশি চালিয়ে মাদক সম্রাট মফিজকে আটক করে। এসময় তার কাছে থেকে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মামুন ভূঁইয়া জানান, মাদক ব্যবসায়ীরা যেন এ নৌ-রুট দিয়ে মাদক আনা-নেয়া না করতে পারে। সে দিকে পুলিশের নজর রয়েছে। মাদক সম্রাট মফিজকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৯ হাজার ইয়াবা ট্যাবলেট। যার আনুমানিক বাজার মূল্য  ১ কোটি টাকা।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।