লক্ষ্মীপুরে সরকারী কলেজে বিভিন্ন অনিয়মের অভিযোগে শিক্ষার্থীদের আন্দোলন

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ লক্ষ্মীপুরে সরকারী কলেজের শিক্ষক ও কর্মচারীদের হয়রানী ও ২০১৭ সনের এইচ এস সি পরীক্ষার ফরম পূরণে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। বুধবার দুপুরে কলেজ ক্যাম্পাসে জড়ো হয়ে হয়রানীর শিকার শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী এ বিক্ষোভ করে। এসময় কলেজ অধ্যক্ষের কক্ষের দরজা জানালা ভাঙচুর করে এবং প্রশাসনিক ভবন বন্ধ করে দেয় তারা।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, ডিগ্রি পরীক্ষার্থীরা ফরম পূরন করা হয়েছে কিন্তু তাদের ফরম এন্টি হয়নি, গত ৭ দিন যাবত শিক্ষক সহ প্রতিষ্ঠানে প্রশাসনিক কোন লোক নেই। এছাড়াও এইচ এস সি পরীক্ষার ফরম পূরণে অনিয়মের অভিযোগ করে তারা।
এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ প্রফেসর সোলায়মান জানান, এই বিষয়ে কিছুই তিন জানেন না। বিষয়টি তদন্ত কমিটি করে তা সমাধান করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।