লক্ষ্মীপুরে মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগীতা

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি: মাদ্রকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে মাদক বিরোধী চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে লক্ষ্মীপুর শিশু একাডেমী প্রাঙ্গণে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে এ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা মাদকদব্য নিয়ন্ত্রন কার্যালয়ের আয়োজনে ও জেলা শিশু একাডেমীর সহযোগিতায় চিত্রাংকনে প্রায় অর্ধশতাধিক প্রতিযোগী অংশগ্রহন করে। এসময় উপস্থিত ছিলেন, জেলা মাদকদব্য নিয়ন্ত্রন কার্যালয়ের সহকারি পরিচালক মিজানুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আব্দুর জব্বার, জেলা মাদকদব্য নিয়ন্ত্রন কার্যালয়ের ইন্সপেক্টর নাজিব আলি, সবুজ বাংলাদেশের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন বাবু প্রমূখ।

আগামী ২৬ জুন আন্তর্জাতিক মাদকবিরোধী দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক কার্যালয়ে প্রতিযোগিতায় অংশগ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।