লক্ষ্মীপুরে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালন করা হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (২৮ সেপ্টেম্বর) র্যালি ও আলোচনা সভার মধ্যদিয়ে দিবসটি পালন করা হয়।
“মুক্ত সমাজের জন্য উত্তম আইন : টেকসই উন্নয়নে তথ্যে অভিগমন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১০টায় জেলা কালেক্টরেট ভবন প্রাঙ্গণ থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে কালেক্টরেট ভবনের সামনের ড্রীল সেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ ইকবাল হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বিশেষ অতিথি ছিলেন, সহকারি পুলিশ সুপার আনোয়ার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাজাহান আলি, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা হারুন আল মাদানী।
এছাড়াও টিআইবি, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।


