× Banner
সর্বশেষ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সার্ক মহাসচিবের বিদায়ী সাক্ষাৎ ডাসারে জমি বিরোধে বসতঘরে আগুন দেওয়ার চেষ্টা ও হামলার অভিযোগ মেয়েকে উদ্ধারে প্রশাসনের সহযোগিতা চেয়ে মায়ের আবেদন জুলাই শহীদদের স্মরণে মান্দায় আলোচনা সভা, প্রধান অতিথি এমপি ডা. টিপু যথাযোগ্য মর্যাদায় কুয়ালালামপুরে ‘জুলাই শহীদ দিবস’ পালিত নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের ওপর জোর তথ্যমন্ত্রীর, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের আহ্বান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হবে বোয়িং ও এয়ারবাস – প্রতিমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাই ঐক্যবদ্ধ হয়েছিল – প্রতিমন্ত্রী হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু প্রবাসীদের বিমানভাড়া কমাতে কাজ করছে সরকার, জানালেন বিমানমন্ত্রী

অ আ আবীর আকাশ, লক্ষ্মীপুর 

লক্ষ্মীপুরে অবাধে ভারতীয় চিনি আসছে, প্রশাসনের নেই বাজার মনিটরিং 

Dutta
হালনাগাদ: শুক্রবার, ৭ জুন, ২০২৪
অবাধে ভারতীয় চিনি

রাতের আধারে চোরাইপথে লক্ষ্মীপুরে আসছে ভারতীয় চিনির চোরাচালান। গতকাল দিবাগত রাত ১২ টার দিকে পৌর শহরের থানা রোডে একটি কভার ভ্যানে করে আনা চিনি আল-আমিন স্টোর ও হরি নারায়ণ সন্স গোডাউনে নামানো হয়েছে। দেশীয় ইগলু কোম্পানির মোড়কে আনা হয় এ চিনি।
এসব চিনি দেশি ব্র্যান্ডের বিভিন্ন কোম্পানির মোড়কে বস্তায় ভরে আনা হয়। কাভার্ডভ্যান ড্রাইভার ও ব্যবসায়ী আল-আমিনের কাছে চিনির চালান দেখতে চাইলে শুধুমাত্র একটি ট্রান্সপোর্ট চালান ব্যতিত কোম্পানি থেকে দেওয়া ভারতীয় চিনি মালামালের কোনো চালান দেখাতে পারেন নি তারা। এসময় ড্রাইভার বলেন, নারায়ণগঞ্জ থেকে অন্য ড্রাইভার কুমিল্লা পর্যন্ত এনেছে, কুমিল্লা থেকে তিনি এনেছেন।
স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভারত থেকে প্রতিদিন চিনি চোরাইপথে লক্ষ্মীপুরে ঢুকছে। তাদের অভিযোগ, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) প্রশাসনকে ‘ম্যানেজ’ করে এসব চোরাকারবারি চালিয়ে যাচ্ছে আল-আমিন স্টোর ও হরি নারায়ণ এন্ড সন্সহ কয়েকটি প্রতিষ্ঠান। দেশ থেকে শুল্ক ফাঁকি মাধ্যমে আনা হচ্ছে এসব চিনি। সাধারণ ভোক্তা ছাড়াও বিভিন্ন, হোটেল, রেস্টুরেন্ট ও ছোট-বড় বেকারিতে বিক্রি করা হচ্ছে ভারতের নিম্নমানের এই চিনি।
বিষয়টি আল-আমিন স্টোরের মালিক আল-আমিনের কাছে জানতে চাইলে ক্যামেরা দেখে পালিয়ে যান তিনি। মুঠোফোনে জানতে চাইলে হরি নারায়ণ সন্সের মালিক শংকর মজুমদার সাংবাদিক আবীর আকাশকে বলেন, বিভিন্ন স্থান থেকে আমাদের মালামাল আসে। এ বিষয়ে পরে কথা বলবো।
প্রশাসনের নীরবতায় নিয়মিত ঢুকছে চোরাচালান, এতে প্রশাসন জড়িত কিনা তা নিয়ে প্রশ্ন সচেতন মহলের। এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি আজিজুর রহমান এবং গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা। এসময় ব্যবসায়ী নেতাকর্মীরা পুলিশ ও সাংবাদিকদের ম্যানেজ করার জন্য চেষ্টা করেন।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার বলেন, পুলিশকে ‘ম্যানেজ’ করার বিষয়ে কিছু জানেন না তিনি।


এ ক্যটাগরির আরো খবর..