× Banner
সর্বশেষ
পেশাদার সাংবাদিকরা যেন বিপদে না পড়ে তাই সৎ সাংবাদিকতাকে সুরক্ষা দিতে হবে – তথ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে সিএজির অডিট রিপোর্ট পেশ মানুষের সঙ্গে মিশে যাবেন, তাদের সঙ্গে নিয়ে নেতৃত্ব দিবেন – জেলা প্রশাসকদের প্রতি এলজিআরডি মন্ত্রী পর্যটন খাতে গতি আনতে উদ্ভাবনী উদ্যোগের আহ্বান বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীর পিরোজপুরের সড়কগুলো দ্রুত মেরামত করে যান চলাচলের উপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ শার্শায় পুলিশের অভিযানে ইয়াবাসহ আটক-২ শ্যামনগরে সুন্দরবন সচেতনতায় আর্থস্কাউট স্কুল ক্যাম্পেইন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রীর সঙ্গে এয়ারবাসের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ রোহিঙ্গাদের জীবনমান উন্নয়নে আন্তর্জাতিক সহায়তা চাইলেন স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরের প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ে দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১২ জুলাই, ২০১৬

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ প্রতাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক হোসেন আহমেদ ও সিনিয়র শিক্ষক মমিন উল্যাহ’র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার বিকেলে বিদ্যালয় মিলনায়তনে এ সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা আ.লীগের সাবেক সভাপতি আলহাজ্ব এম আলাউদ্দিন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মাষ্টার কাজী মোস্তফা কাজলের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সংবর্ধিত বিদায়ী প্রধান শিক্ষক ও রেক্টর হোসেন আহমেদ এবং সিনিয়র শিক্ষক মমিন উল্যাহ।

অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন, জেলা আ.লীগের সহ-প্রচার সম্পাদক মুনছুর আহম্মদ, জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি সামছুদ্দিন পাটোয়ারী, প্রাক্তন ছাত্র ও ম্যানেজিং কমিটির সদস্য কামাল হোসেন, প্রাক্তন ছাত্র ও রামকৃষ্ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হানিফ, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নিজাম উদ্দিন, প্রাক্তন ছাত্র মহিউদ্দিন ভুলু ও প্রাক্তন ছাত্র সাংবাদিক আলী হোসেন প্রমুখ। এ সময় বিদ্যালয়ের অভিভাবক, শিক্ষক মন্ডলী, ছাত্র-ছাত্রীসহ বিপুল সংখ্যক সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

বক্তব্যে বিদায়ী দুই শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে বক্তাদের মধ্যে অনেকে আবেগাপ্লুত হয়ে কেঁদে ফেলেন। এ সময় বিদায়ী দুই শিক্ষককেও কাঁদতে দেখা যায়।


এ ক্যটাগরির আরো খবর..