লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে দিপু মেডিকেল হল সহ ৩টি ফার্মেসীকে জরিমানা

তানভীর আহমেদ, লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে ৩টি ফার্মেসীকে ২১ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার ও রিপামনি দেবী। এ সময় লক্ষ্মীপুরের ড্রাগ সুপার কার্যালয়ের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

আদালত সূত্র জানায়, নিষিদ্ধ ওষুধ রাখার দায়ে এবং ড্রাগ লাইসেন্স না থাকায় মোহাম্মদীয়া মেডিকেল হলের ৩ হাজার, রাকিব মেডিকেল হলের ৩ হাজার ও দিপু মেডিকেল হলের ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিষ্ট্রেট শারমিন আক্তার জানান, অসাধু ওষুধ ব্যবসায়ীদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এদিকে অভিযান অব্যাহত থাকার পরও নিষিদ্ধ ওষুধ রাখা বন্ধ করছে না ব্যবসায়ীরা। ড্রাগ লাইসেন্স বিহীন কোম্পানি সহ বিভিন্ন ধরনের লোকাল কোম্পানির ওষুধ অতিরিক্ত লাভে বিক্রি করছে তারা।

তবে ব্যবসায়ীদের অভিযোগ গ্রামের বিভিন্ন ডাক্তাদের জন্যই তাদের এই ওষুধ রাখতে হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।