× Banner
সর্বশেষ
আর্মি হিল অ্যান্ড জঙ্গল ওয়ারফেয়ার স্কুল উদ্বোধন করলেন সেনাপ্রধান ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব হিসেবে যোগদান করলেন বিলকিস জাহান রিমি প্রবাসীদের জ্ঞান ও বিনিয়োগে শক্তিশালী হচ্ছে দেশের অর্থনীতি – তথ্য ও সম্প্রচার মন্ত্রী রাতে স্ত্রীর সঙ্গে ঝগড়া, দায়িত্বরত অবস্থায় ভোরে আত্মহত্যা করেন সম্রাট ৬ ব্যাংকের চাকরিচ্যুতদের কর্মকর্তা-কর্মচারীদের চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন সুপ্রিম কোর্টে চালু হচ্ছে নৈশকালীন ডাকঘর হামের প্রকোপ না কমা পর্যন্ত স্কুল বন্ধ রাখতে রিট শুনানি সোমবার ধার্য করেছেন হাইকোর্ট মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে ম্যানচেস্টার টেমসাইড কাউন্সিলের সিভিক মেয়রের সাক্ষাৎ লালবাগ কেল্লা পরিদর্শন করেছেন মার্কিন বিশেষ দূত ভারতের ‘এক্সারসাইজ প্রগতি’-তে অংশ নেবে বাংলাদেশ সেনাবাহিনী

লংলা চা-বাগানে “শ্রীগীতা শিক্ষাঙ্গন”র ২টি কেন্দ্রর উদ্বোধন

Kishori
হালনাগাদ: রবিবার, ২৮ জুলাই, ২০১৯

নয়ন লাল দেব, মৌলভীবাজার প্রতিনিধিঃ  মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের লংলা চা-বাগানে ‘শ্রীগীতা শিক্ষাঙ্গন’র দুটি কেন্দ্রর উদ্বোধন ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

গত ২৬শে জুলাই শুক্রবার দুটি কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানের প্রথমে লংলা চা-বাগানস্থ মেজেন্টা লাইনে ‘শ্রীগীতা শিক্ষাঙ্গন’র উদ্বোধন ও শ্রীমদ্ভগবদগীতা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আনন্দম ইনস্টিটিউট অব যোগ এন্ড যৌগিক হসপিটাল এর পরিচালক, দি নিউজ এর সম্পাদক প্রমিথিয়াস চৌধুরী।
শ্রী হরি কুমার মাঝির সভাপতিত্বে ও ‘শ্রীগীতা শিক্ষাঙ্গন’র সাধারণ সম্পাদক নয়ন লাল দেব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন দি নিউজ এর বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী,  লেখক ফোরাম মৌলভীবাজার এর সহ-সভাপতি কবি অসিত দেব, আই.সি.এস.এস কুলাউড়া উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুধাংশু মোহন বিশ্বাস, তরুন সনাতনী সংঘ কেন্দ্রীয় কমিটির যুগ্ম-আহব্বাহক এড. প্রিতম দত্ত সজীব ও জেলা কমিটির সাধারন সম্পাদক জগদীশ দাশ। স্বাগত বক্তব্য রাখেন ‘শ্রীগীতা শিক্ষাঙ্গন’র সমন্বয়কারী জ্ঞান শংকর গৌড়। প্রধান অতিথি তার বক্তব্যে শ্রীগীতার মূল বাণী বাস্তব জীবনে প্রয়োগ, দেহে শ্রীগীতার তত্ত্ব অনুধাবন করা সহ বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা করেন। উক্ত অনুষ্ঠানে শতাধিক ছাত্র-ছাত্রীদের মধ্যে শ্রীমদ্ভগবদগীতা বিতরণ করা হয়।
পরে লংলা চা-বাগানের হনুমান টিলায় ‘শ্রীগীতা শিক্ষাঙ্গন’র আরেকটি কেন্দ্র উদ্বোধন অনুষ্ঠিত হয়।
জগৎনারায়ন মালাহার সভাপতিত্বে ও নয়ন লাল দেব এর সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন দি নিউজ এর সম্পাদক প্রমিথিয়াস চৌধুরী। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দি নিউজ এর বার্তা সম্পাদক রাই কিশোরী চৌধুরী, কবি অসিত দেব ও জ্ঞান শংকর গৌড় প্রমুথ।


এ ক্যটাগরির আরো খবর..