শার্শায় আল মামুন বাবলুর গণসংযোগ, জানাজায় অংশগ্রহণ ও দোয়া প্রার্থনা

শার্শায় আল মামুন বাবলুর গণসংযোগ, জানাজায় অংশগ্রহণ ও দোয়া প্রার্থনা
শার্শায় আল মামুন বাবলুর গণসংযোগ, জানাজায় অংশগ্রহণ ও দোয়া প্রার্থনা
আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে যশোরের শার্শা উপজেলার ১০ নম্বর শার্শা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও শার্শা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রদল নেতা আল মামুন বাবলু নির্বাচনী গণসংযোগ করেছেন। এ সময় সাধারণ জনগণের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
রোববার (৩০ আগস্ট) আসর নামাজের পর গাতীপাড়া গ্রামের বিশিষ্ট সমাজসেবক সাহেব আলীর জানাজায় অংশ নেন আল মামুন বাবলু।
গত কয়েকদিন আগে নিজ বাসায় বৈদ্যুতিক শকে গুরুতর আহত হয়ে ঢাকার বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। পরে গাতীপাড়া ঈদগাহ মাঠে অনুষ্ঠিত মরহুমের জানাজায় অংশ নিয়ে তাঁর রুহের মাগফিরাত কামনা করেন তিনি।
জানাজা শেষে আল মামুন বাবলু গাতীপাড়া, কুলপালা, সরদার বারিপোতা ও ইসলামপুর গ্রামের বিএনপি নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি এলাকার সুধী সমাজ ও সাধারণ মানুষের সঙ্গে সালাম ও কুশল বিনিময়, লিফলেট বিতরণ এবং দোয়া প্রার্থনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা বিএনপি নেতা রফিকুল ইসলাম, আব্দুস সুবাহান মোড়ল, রফি উদ্দিন, ইমামুল হোসেন, সেলিম রেজা, বিল্লাল হোসেন, মহিলা দল নেত্রী কাজল, লালটু, মহিদুল, হারুন অর রশিদ, দুলাল হোসেন, জিয়াউর রহমান, যুবদলের জিয়া রহমান, আব্দুস সবুর, মিনার হোসেন, রবিউল ইসলাম রবি, স্বেচ্ছাসেবক দলের আবুবকর সিদ্দিক মিলন, শাহজালাল আগুন, রাজু আহমেদ, মামুন, মন্টু, শাজাহান, সাইফুল, রাকিবুলসহ বিএনপি ও বিভিন্ন অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
গণসংযোগকালে আল মামুন বাবলু স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং এলাকার মানুষের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
ACP
সংবাদ প্রতিনিধি

ACP

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।