বগুড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

বগুড়ায় র‌্যাবের অভিযানে ইয়াবা ব্যবসায়ী গ্রেফতার

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শেরপুরে ৪শ পিস ইয়াবাসহ সাইদি হোসেন (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

২৪ আগস্ট সোমবার সন্ধ্যা ৭টার সময় শেরপুরের দশমাইল এলাকা থেকে মাদক ব্যবসায়ী সাঈদি গ্রেফতার করা হয়। সে শাজাহানপুর উপজেলার জামুন্না গোবিন্দপুর এলাকার হায়দার আলীর ছেলে।

এ প্রসঙ্গে র‌্যাব-১২ বগুড়ার ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার ও সিনিয়র সহকারী পুলিশ সুপার স্বজল কুমার সরকার জানায়, সোমবার সন্ধ্যা ৭টার অভিযান চালিয়ে সাইদিকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে ৪’শ পিস ইয়াবা, দুইটি সীম একটি মোবাইল, একটি মোটরসাইকেলসহ নগদ ২ হাজার ৭০০ টাকা পাওয়া যায়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বগুড়া জেলার বিভিন্ন এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য শেরপুর থানায় সোপর্দ করা হয়েছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।