× Banner
সর্বশেষ
জনগণই দেশের মালিক, প্রধানমন্ত্রীর লক্ষ্য বৈষম্যহীন মর্যাদাশীল বাংলাদেশ গড়া – ভূমি প্রতিমন্ত্রী দেশে হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু সড়ক থেকে ফিটনেসবিহীন যানবাহন অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর জনকল্যাণমুখী রাষ্ট্র গঠনে কাজ করছে সরকার – তথ্য ও সম্প্রচার মন্ত্রী ক্ষুধামুক্ত সমাজ গড়তে শহীদ জিয়ার দূরদর্শী রাষ্ট্রচিন্তা আজও গুরুত্বপূর্ণ – সড়ক প্রতিমন্ত্রী মানুষের প্রত্যাশা পূরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার – ড. মাহদী আমিন মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের রাজনীতির মূল লক্ষ্য – স্বরাষ্ট্রমন্ত্রী ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি – তথ্যমন্ত্রী

কুড়িগ্রামের রৌমারী সীমান্তে বিজিবি ও চোরাকারবারীর সংঘর্ষে আটক-১

ACP
হালনাগাদ: সোমবার, ৯ মে, ২০২২
চোরাকারবারীর সংঘর্ষে আটক-১

কুড়িগ্রামের রৌমারী উপজেলার দাঁতভাঙ্গা  সীমান্তে ভারতীয় গরুসহ ইলিয়াস আলী (২৮) নামের এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটকের সময় বিজিবি ও চোরাকারবারিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় বিজিবি’র দুই সদস্য আহত হয়েছেন।
শনিবার (৮ মে ২০২২ ইং) দিনগত রাত দেড়টায় উপজেলার কাউনিয়ারচর খেতারচর সীমান্তের মাঝামাঝি আন্তর্জাতিক ১০৫৫ নম্বর মেইন পিলারের নিকট এ ঘটনাটি ঘটে। আটক ইলিয়াছ আলী রৌমারী উপজেলা ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নের ছাটকড়াইবাড়ী গ্রামের শামছুল হকের ছেলে।
বিজিবি জানায়, শনিবার রাতে ১৮থেকে ২০ জনের সংঘবদ্ধ চোরকারবারিরা আন্তর্জাতিক ১০৫৫ নম্বর মেইন পিলারের কাছে বাঁশের তৈরি আড়কির সাহায্যে কাঁটাতারের বেড়ার ওপর দিয়ে ভারতীয় গরু বাংলাদেশের অভ্যন্তরে আনার পথে বিজিবি’র টহলরত সদস্য’রা তাদের ধাওয়া করে।
এ সময় ১টি গরুসহ একজন চোরাকারবারিকে আটক করা হয়।
৩৫ বিজিবি জামালপুর অধিনস্থ দাঁতভাঙ্গা বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার মো. ফরহাদ আলী জানান, গরুসহ একজনকে আটক করা হয়েছে। পরে তাকে রৌমারী থানায় সোপর্দ করা হয়েছে।
রৌমারী থানার (ওসি) মোন্তাছের বিল্লাহ্ বলেন, বিজিবি বাদী হয়ে আটক যুবকের বিরুদ্ধে চোরাচালান আইনে মামলা করেছেন। সোমবার সকালে তাকে কুড়িগ্রাম আদালতে প্রেরণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..