রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আমদানির লক্ষ্যে রাশিয়ান কোম্পানি ইভিইএল এর সঙ্গে প্রাথমিক পর্যায়ে চুক্তি স্বাক্ষর

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আমদানির লক্ষ্যে রাশিয়ান কোম্পানি ইভিইএল এর সঙ্গে প্রাথমিক পর্যায়ে চুক্তি স্বাক্ষর করেছে সরকার।

বৃহস্পতিবার বাংলাদেশ সচিবালয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমানের উপস্থিতিতে বাংলাদেশের পক্ষে পরমাণু শক্তি কমিশনের সদস্য পরিকল্পনা ও উন্নয়ন ড. ইমতিয়াজ কামাল এবং রাশিয়ার পক্ষে রোসাটমের ওভাসেসের ভাইস প্রেসিডেন্ট NIKITA MAZEIN রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম আমদানির লক্ষ্যে প্রাথমিক পর্যায়ের চুক্তিতে স্বাক্ষর করেন।

এসময় বিজ্ঞান ও প্রযুক্তি সচিব মোঃ আনোয়ার হোসেন, রাশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ডঃ এস এম সাইফুল হকসহ মন্ত্রণালয় ও রাশিয়ান ফেডারেশনের ঊধ্বর্তন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। মন্ত্রী, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম জ্বালানি আনার যে কার্যক্রম তা নির্ধারিত সময়ের মধ্যেই শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
সংবাদ প্রতিনিধি

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।