রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

রুর‍্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন এর ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন আরজেএফ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব।

আজ ২৮ মার্চ ২০২২ সোমবার বিকাল ৩টায় কেন্দ্রীয় কচিকাঁচা মিলনায়তন সেগুনবাগিচা, ঢাকায় রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ)’র উদ্যোগে আরজেএফ’র ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসব অনুষ্ঠিত।

আরজেএফ’র চেয়ারম্যান এস এম জহিরুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত মহাসচিব  মোঃ আল-আমিন শাওনের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন বাংলাদেশ প্রেস কাউন্সিলের সাবেক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রদূত লেঃ জেনারেল (অবঃ) এম হারুন-অর-রশিদ বীর প্রতিক। প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন, বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান আলহাজ্ব মিছবাহুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানী লিঃ এর পরিচালক ড. এস এম জাহাঙ্গীর আলম, আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক ও দৈনিক বাংলাদেশ সমাচারের সম্পাদক ড. খান আসাদুজ্জামান, এস. এ টিভির হেড অব নিউজ জনাব মাহমুদ আল ফয়সাল, জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এ্যাড. শাহিদা রহমান রিংকু, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি  লায়ন মোঃ গনি মিয়া বাবুল, এসডিএস’র নির্বাহী পরিচালক রাবেয়া বেগম। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সোনারগাঁও সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহ, নারায়ণগঞ্জ জেলা জজ কোর্টের বিশিষ্ট আইনজীবী মোঃ বাহাউদ্দিন, সামাজিক বন পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার চেয়ারম্যান লায়ন এইচ এ ইব্রাহিম ভূঁইয়া, ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র  মহাসচিব মোঃ শামছুল আলম, প্রজাপতি ফাউন্ডেশনের চেয়ারম্যান জেসমীন নূর প্রিয়াংকা। মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করবেন হাজী মোঃ মোহসীন উদ্দিন খান।

শুভেচ্ছা বক্তব্য রেখেছেন, জাহিদ হাসান জিন্নাহ, মোঃ বাহাউদ্দিন, সেকেন্দার আলম শেখ, সালাম মাহমুদ, মোঃ শামসুল আলম, মোঃ মঞ্জুর হোসেন ঈসা, জামাল সিকদার, সাজ্জাদ আলম খান সজল, সিদ্দিকুর রহমান আজাদী প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য আরজেএফ স্মারক সম্মাননা প্রদান করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।