স্টাফ রিপোর্টার বেনাপোলঃ যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ১২৭ পিস ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টার দিকে উপজেলার বাগআঁচড়া এলাকায় পৃথক দু’টি অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করে পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা।
আটকরা হলেন- যশোরের ঝিকরগাছার শংকরপুর ফেরীঘাট এলাকার আবুছার গাজী (৩৫) ও শার্শার বাগআঁচড়া ঘোষপাড়া এলাকার কদর আলীর ছেলে আবুল কাশেম (২৭)।
পুলিশ জানায়, তারা উপজেলার কয়েকটি এলাকায় চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এসময় বাগআঁচড়া বাজার থেকে ৬৫ পিস ইয়াবাসহ আবুছার গাজীকে আটক করা হয়। অপর একটি অভিযানে বাগআঁচড়া ময়ূরী সিনেমা হলের সামনে থেকে ৬২ পিস ইয়াবাসহ আবুল কাশেমকে আটক করা হয়।
বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, আটকদের শার্শা থানায় পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে



