মধুখালী প্রতিনিধি: উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার ২৫শে নভেম্বর মধুখালীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইউনেস্কোর “মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার-এ অন্তভুক্তির মাধ্যমে “বিশ্বপ্রামান্য ঐতিহ্যের স্বীকৃতি লাভ করায় এ অসামান্য অর্জনকে যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু মোড়ালে পুষ্পমাল্যা অর্পন, আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা বেগম লুৎফুন নাহারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আজিজুর রহমান মোল্যা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. খুরশিদ আলম, থানার অফিসার ইন চার্জ মো. মিজানুর রহমান,উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান।





