× Banner
সর্বশেষ
আফগান পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে স্পিকা‌রের বৈঠক দুর্নীতি করলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে – স্বাস্থ্যমন্ত্রী রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহযোগিতা আরও জোরদার করবে বাংলাদেশ ‘বাংলা কিউআর’ কোড স্ক্যান করে ক্যাশলেস প্রযুক্তিতে বই কিনলেন তথ্যমন্ত্রী সীমান্তে অভিযান চালিয়ে চোরাচালানী মালামাল আটক করেছে বিজিবি মাদারীপুরে ডাম্পিং স্টেশনের জায়গা নির্ধারণ, সম্ভব্য ব্যয় ৬২ কোটি টাকা মহেশপুর পৌরসভার প্রকৌশলীকে ম্যানেজ নকশা জালিয়াতি, রাস্তা দখল করে চলছে ভবন নির্মাণ পলাতক আসামির প্রকাশ্য সংবাদ সম্মেলন, পুলিশের ভূমিকা নিয়ে বিতর্ক ঝিনাইদহে খুলনা বিভাগীয় কীটনাশক ব্যবসায়ী সম্মেলন অনুষ্ঠিত আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

রিয়ালের জয়

admin
হালনাগাদ: শুক্রবার, ১৯ ফেব্রুয়ারী, ২০১৬

ক্রীড়া ডেস্ক: রিয়াল মাদ্রিদ রোমাকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে সহজ জয় তুলে নিয়েছে। রোমার মাঠে বুধবার রাতে রিয়াল মাদ্রিদের হয়ে একটি করে গোল করেন ফুটবল বিশ্বের অন্যতম সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো ও হোসে রদ্রিগেজ।

মার্চে ফিরতি লেগে সান্তিয়াগো বের্নাবেউয়ে মুখোমুখি হবে দুই দল। মূল্যবান দুটি অ্যাওয়ে গোল থাকায় নিজেদের মাঠে ১-০ গোলে হারলেও কোয়ার্টার-ফাইনালে উঠবে রোনালদো-বেনজেমারা।

আগের ম্যাচে গোল পাননি রোনালদো। গণমাধ্যমে এ নিয়ে প্রশ্ন করলে বেশ চটে গিয়েছিলেন সিআর সেভেন। শেষমেশ জবাবটা মাঠেই দিয়েছেন রিয়াল মাদ্রিদের এ ফরোয়ার্ড। প্রথমার্ধ থেকেই গোল পেতে মুহুমুহু আক্রমণ চালিয়ে যাচ্ছিলেন রোনালদো, রিয়াল মাদ্রিদ। কিন্তু স্বাগতিক ডিফেন্ডারদের দাপটে লক্ষ্যভেদ করতে পারছিল না ফরোয়ার্ডরা। অবশেষে দ্বিতীয়ার্ধে মাঠে নেমে গোল ক্ষুধা মেটান রোনালদো। ৫৭ মিনিটে মার্সেলোর বাড়ানো বল দারুণ দক্ষতায় ডি বক্সের ভিতরে নিয়ে ডান পায়ে শট নেন পর্তুগিজ অধিনায়ক। চোখের পলকে বল চলে যায় রোমার জালে। যা চলতি মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রোনালদোর দ্বাদশ গোল।

এক গোলের লিড নিয়ে ম্যাচ গড়িয়ে যেতে থাকে। শেষ বাঁশি বাজার ৪ মিনিট পূর্বে রোমার জালের আরেকটি পেরেক ঠুকিয়ে দেন হোসে রদ্রিগেজ। ৮৬তম মিনিটে ডান প্রান্ত থেকে একক প্রচেষ্টায় বল নিয়ে রোমার গোলরক্ষকে পরাস্ত করেন স্পেনের এই ফরোয়ার্ড। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ। এদিকে এ জয়ে কোচ হিসেবে জিনেদিন জিদানের যাত্রাটাও শুভ হল।

৮ মার্চ রোমাকে নিজেদের মাঠে আতিথীয়তা দিবে রিয়াল। তবে প্রতিপক্ষের মাঠে ২-০ গোলে এগিয়ে যাওয়ায় ঘরের মাঠে অনেকটা নির্ভার হয়ে মাঠে নামবে রোনালদো-রামোসরা।


এ ক্যটাগরির আরো খবর..