× Banner
সর্বশেষ
ভিন্নতার মাঝে ঐক্য স্থাপনই আমাদের মূল নীতি, কোনো বৈষম্য থাকবে না – সংস্কৃতি মন্ত্রী পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কিরগিজস্তান রাষ্ট্রপতির বিশেষ দূতের সাক্ষাৎ সাতক্ষীরা জেলা ধারাভাষ্যকার অ্যাসোসিয়েশনের  পূর্ণাঙ্গ কমিটি গঠন; সভাপতি সানা ও সম্পাদক ইকবাল  শার্শার উলসী ‘জিয়ার খাল’ পরিদর্শনে মফিকুল হাসান তৃপ্তি: উদ্বোধনে আসছেন তারেক রহমান বাগআঁচড়ায় ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীকে প্রতারণার ফাঁদে ফেলে ভ্যান চুরি সরকারের দুই মাস পূর্তি উপলক্ষ্যে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন প্রথম ধাপে শেষ হলো ৪০০ মনোনয়ন প্রত্যাশীর সাক্ষাৎকার উপকূলে লবণাক্ততা ও দূষণ বড় চ্যালেঞ্জ – পরিবেশ প্রতিমন্ত্রী শিক্ষা প্রতিষ্ঠানে নিয়োগে দুর্নীতি-অনিয়ম বরদাস্ত করা হবে না – শিক্ষামন্ত্রী পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ উলাশী জিয়া খাল পুনঃখনন স্থান পরিদর্শন

রিয়াজের নতুন ছবি `ঢাকা অ্যাটাক`

admin
হালনাগাদ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০১৫

বিনোদন ডেস্ক: ‘ঢাকা অ্যাটাক’ নামের একটা নতুন ছবিতে সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছেন বাংলা চলচ্চিত্রের সুস্থধারার নায়ক রিয়াজ।
তাঁর অভিনীত ‘কৃষ্ণপক্ষ’ ছবির শুটিং শেষ হয়েছে কয়েকদিন হল। শুটিং চলাকালে অসুস্থ হয়ে পড়া রিয়াজ হাসপাতাল ছেড়েছেনও খুব বেশিদিন হয়নি। এরই মধ্যে চুক্তিবদ্ধ হলেন নতুন এ ছবিতে।

‘ঢাকা অ্যাটাক’ ছবির পরিচালক দীপঙ্কর দীপন। রিয়াজ ছাড়াও ছবিটিতে অভিনয় করবেন ঢালিউডের শীর্ষ নায়িকা মাহিয়া মাহি। নায়ক হিসেবে থাকছেন আরেফিন শুভ। ছবিটিতে পুলিশের উচ্চপদস্থ এক অফিসারের চরিত্রে দেখা যাবে নায়ক রিয়াজকে।

ছবির চূড়ান্ত শিল্পী তালিকাসহ সবকিছু আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে ২৮ নভেম্বর জানানো হবে বলে জানান পরিচালক দীপন। এরপর আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ছবিটির মহরত।


এ ক্যটাগরির আরো খবর..