রাষ্ট্রপতির সাথে লিবিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

রাষ্ট্রপতির সাথে লিবিয়ায় নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১ আষাঢ় (১৫ জুন): রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের সাথে আজ বঙ্গভবনে লিবিয়ায় নবনিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল এস এম শামিম উজ জামান সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি আবদুল হামিদ লিবিয়ায় কর্মরত প্রবাসী বাংলাদেশিদের স্বার্থ রক্ষায় বিশেষ উদ্যোগ নেয়ার জন্য নবনিযুক্ত রাষ্ট্রদূতকে পরামর্শ দেন। তিনি বলেন, কোনো প্রবাসী যাতে প্রতারিত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এছাড়া লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশিদের দেশে প্রত্যাবাসনে উদ্যোগ নেয়ার জন্য নির্দেশনা দেন রাষ্ট্রপতি। তিনি লিবিয়ার সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের সকল সম্ভাবনাকে কাজে লাগানোরও নির্দেশনা দেন।

নবনিযুক্ত রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা কামনা করেন। ‌
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব (সংযুক্ত) ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Dutta
সংবাদ প্রতিনিধি

Dutta

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।