× Banner
সর্বশেষ
ধর্মনিরপেক্ষ সংবিধানের সংসদ ভবনে কালেমা ক্যারিওগ্রাফ প্রধামন্ত্রীর নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে -সমাজকল্যাণমন্ত্রী প্রযুক্তিগতভাবে রাষ্ট্র বা সরকারকে কাঠামোতে দাঁড় করালেই ব্যবসায়ীদের সুরক্ষা দেওয়া সম্ভব -তথ্যমন্ত্রী মাতুয়াইল স্যানিটারি ল্যান্ডফিল হবে আধুনিক ‘রিসোর্স সার্কুলেশন পার্ক’ শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের উন্নয়নে মতবিনিময় সভা যশোরে বিজিবির অভিযানে ৫৪ লক্ষ ৩০ হাজার টাকা মুল্যের স্বর্ণবারসহ আটক -১ জাতীয় সংসদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা রাষ্ট্রপতির ৩ অপরাধে ভাষণ বর্জন করেছি – জামায়াত আমির বিএনপি থেকে পদত্যাগ স্পিকার ও ডেপুটি স্পিকারের প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টার সঙ্গে ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিসের সাক্ষাৎ

নোয়াখালী প্রতিনিধি

রাতে মারধর করল স্বামী: সকালে ফাঁস দিল গৃহবধূ

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ৬ নভেম্বর, ২০২২
স্কুল ছাত্রের লাশ

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা থেকে পুলিশ এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। ঘটনার পর গা ঢাকা দিয়েছে নিহতের স্বামী।   নিহত পাখি রানী দাস (২০) উপজেলার ২নং চরবাটা ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের পশ্চিম চরবাটা গ্রামের শংকর বাড়ির শংকর দাসের স্ত্রী।
রোববার (৬ নভেম্বর) দুপুর ১টার দিকে উপজেলার পশ্চিম চরবাটা গ্রামের শংকর বাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। এর আগে,পারিবারিক কলহের জের ধরে রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ পরিবারের সদস্যদের অগোচরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বহুদিন ধরে শ্বশুর বাড়ির লোকজন তাকে নির্যাতন করত। শনিবার রাতে কথা কাটাকাটির একপর্যায়ে স্বামী তাকে মারধর করে। এরপর রোববার সকাল সাড়ে ৮টার দিকে ওই গৃহবধূ স্বামীর উপর অভিমান করে বসত ঘরে আড়ার সঙ্গে নিজের শাড়ি গলায় পেঁছিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
চরজব্বর থানার ওসির দায়িত্বে থাকা দর্শক (তদন্ত) মো.জয়নাল আবেদীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হচ্ছে।


এ ক্যটাগরির আরো খবর..