× Banner
সর্বশেষ
২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ৫০% কমানোর অঙ্গীকার বাংলাদেশের ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার আশঙ্কা, ১৭ জেলার নদীবন্দরে সতর্কতা আজ ৪ শ্রাবণ মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২১ জুলাই মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সততা চর্চায় উদ্বুদ্ধ করতে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন পাইলট প্রকল্পে ৯৯ হাজার শিক্ষার্থী পাবেন বিনামূল্যের পাটের স্কুল ব্যাগ সরকারের ইশতেহারের সঙ্গে সামঞ্জস্য রেখে পরিবেশ মন্ত্রণালয়ের প্রকল্প পরিমার্জনের উদ্যোগ নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগে এনজিওদের এগিয়ে আসার আহ্বান জ্বালানিমন্ত্রীর ২০২৭ সালের হজে ব্যাকঅ্যাপ আবাসন ১% রাখার অনুরোধ বাংলাদেশের আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেয়া হচ্ছে – প্রধানমন্ত্রী

রাণীশংকৈলে মাদক সেবীর ৩ মাসের জেল

admin
হালনাগাদ: বুধবার, ১৩ জানুয়ারী, ২০১৬

রাণীশংকৈল প্রতিনিধি: ঠাকুরগাওয়ের রাণীশংকৈলে রুবেল(২২) নামে এক মাদক সেবীর ভ্রাম্যমান আদালতে ৩ মাসের জেল দিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ মাসফাকুর রহমান।

উপজেলার বলিদ্বাড়া গ্রামের হাসান আলীর ছেলে রুবেল গাঁজা সেবন অবস্থায় থানা পুলিশের এসআই ফজলুল করিমের হাতে গ্রেফতার হয়। বুধবার সকালে ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯(১) টেবিল ৭ ক ধারামতে ভ্রাম্যমান আদালতে তার উক্ত রায় হয়।

উল্লেখ্য, গরু চুরির অভিযোগে রুবেলের বিরুদ্ধে জিআর ২৩৮/১৪ রাণীশংকৈল থানায় মামলা রয়েছে। ওই মামলার সে ওয়ারেন্টভুক্ত আসামী বলে থানা সুত্রে জানা যায়।
রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ রেজাউল করিম এ ব্যাপারে নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..