× Banner
সর্বশেষ
জুলাই গণঅভ্যুত্থানের দুই যোদ্ধাকে অটোরিকশা-রিকশা উপহার দিলেন প্রধানমন্ত্রী চলনবিলে সমন্বিত ইকো-ট্যুরিজম প্রকল্পের সম্ভাব্যতা যাচাই শুরু -বিমান মন্ত্রী রাতের আধাঁরে সামাজিক বনায়নের গাছ লুট বাঁশখালীকে বন্যা মুক্ত করতে টেকসই বেড়িবাঁধ ও খাল পুনঃখননের আশ্বাস ত্রাণমন্ত্রীর চিকিৎসকদের পেশাদারিত্বে রাজনীতি যেন প্রভাব না ফেলে: প্রধানমন্ত্রী ফের গ্রেফতার তনু হত্যায় সাবেক সেনাসদস্য হাফিজুর রহমান বাজার সিন্ডিকেট ও মজুতদারি করলেই কঠোর ব্যবস্থা – আইনমন্ত্রী গণঅভ্যুত্থানের সঙ্গে প্রথম বেইমানি করেছেন জামায়াত আমির – রাশেদ খান সাড়ে ৬ বছরে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১৫ হাজার ৭১২ জন বেনাপোল পৌরসভায় যুবদল নেতা ইমদাদুল হক ইমদাদের গণসংযোগ ও মতবিনিময়

রাণীশংকৈলে উপজেলা নির্বাচনে ১২ প্রার্থীর মনোনয়ন দাখিল

admin
হালনাগাদ: সোমবার, ১৮ ফেব্রুয়ারী, ২০১৯

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ  রাণীশংকৈলে উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে ১৮ই ফেব্রুয়ারী মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ সময় পর্যন্ত ১২ প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছেন। তবে বাংলাদেশ জামায়াতি ইসলামির প্রার্থী মোঃ মিজানুর রহমান মাষ্টার মনোনয়ন পত্র গ্রহণ করলেও তিনি তা জমা দেননি।

উপজেলা নির্বাচন অফিস সুত্রমতে, উপজেলা চেয়ারম্যান পদে নৌকা প্রতিক নিয়ে উপজেলা সভাপতি সইদুল হক, স্বতন্ত্র প্রার্থী হিসেবে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শাহরিয়ার আযম মুন্না, জাতীয় পার্টির আখতারুল ইসলাম ওরফে সালমান শাহ, চাষী এনামুল হক। ভাইস চেয়ারম্যান পদে বাবর আলী মাষ্টার, দিগেন্দ্র নাথ রায়,রুস্তম আলী, সোহেল রানা, তোফাজ্জল হোসেন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সেফালী বেগম, মাহফুজা বেগম পুতুল এবং ফরিদা ইয়াসমিন মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা আঁখি সরকার জানান, উপজেলা নির্বাচন কার্যালয় থেকে ১৩ জন মনোনয়ন পত্র গ্রহণ করেছেন তারমধ্যে ১১ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। এবং চাষী এনামুল হক জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে তিনার মনোনয়ন পত্র জমা দিয়েছেন।

উল্লেখ্য আগামী ২০ শে ফেব্রুয়ারী দুপুর ২টার মধ্যে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন পত্র যাচাই বাছাই হবে। নির্বাচন অনুষ্ঠিত হবে ১৯শে মার্চ ।


এ ক্যটাগরির আরো খবর..