× Banner
সর্বশেষ
দ্বিপাক্ষিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে ঢাকা ও কাঠমান্ডু আলোচনা অনুষ্ঠিত সরকারের ১৮০ দিনের অর্জন জনগণের সামনে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরতে হবে – স্থানীয় সরকার প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে অকুতোভয় জুলাই যোদ্ধা আজিজুর রহমানের সাক্ষাৎ ১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৪তম ‘ড্র’ আগামী ২ আগস্ট জুলাইয়ের আত্মত্যাগের চেতনাকে লাভজনক চেতনা বানাবেন না – তথ্যমন্ত্রী হজ ও ওমরাহ ফেয়ার ২০২৬: বিমানের টিকিট মূল্য কমে ১ লাখ ৩০ হাজার টাকা, হয়রানিমুক্ত হজের প্রতিশ্রুতি লটারির মাধ্যমে গণপূর্ত অধিদপ্তরের ৭৬৭ উপ-সহকারী প্রকৌশলীর বদলি, স্বচ্ছতায় নতুন উদ্যোগ সীমাবদ্ধতা নয়, স্বপ্নপূরণের শক্তি আত্মবিশ্বাস ও অধ্যবসায়: ববি হাজ্জাজ জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্রে প্রকৃত পরিবর্তন আনতে হবে: মির্জা ফখরুল ইসলাম আলমগীর কোটালীপাড়ায় বিশ্ব মানবপাচার প্রতিরোধ দিবস পালিত 

রাণীনগরে যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

Biswajit Shil
হালনাগাদ: সোমবার, ১১ নভেম্বর, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে আওয়ামী যুবলীগের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে সোমবার সকালে উপজেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও কেক কাটার মধ্য দিয়ে কর্মসূচির শুভ সূচনা করা হয়। পরে দলীয় কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাণীনগর মহিলা কলেজ মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে এদিন সন্ধ্যায় রাণীনগর মহিলা কলেজ মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে উপজেলা আওয়ামী যুবলীগ।

 

রাণীনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি সিরাজুল ইসলাম চাঁদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক একেএম সাইফুল ইসলাম সজলের সঞ্চালনায় উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা আওয়াামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দিন প্রাং, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্ট, দপ্তর সম্পাদক আবু তালেব জলসা, উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি রুহুল আমিন, সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সুয়েল, প্রচার সম্পাদক এসএম জাকারিয়া সরল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জারজিস হাসান মিঠু, উপজেলা ছাত্রলীগের সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক হাসানুজ্জামান হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি আখতারুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন প্রমুখ। এছাড়াও উপজেলা আওয়ামীলীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


এ ক্যটাগরির আরো খবর..