× Banner
সর্বশেষ
শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে – প্রধানমন্ত্রী বিনিয়োগকারীদের নিরাপদ ও স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে গুরুত্ব দিচ্ছে সরকার – স্বরাষ্ট্রমন্ত্রী সরকার খাল খননের সাথে দখল ও দূষণ প্রতিরোধেও কাজ করছে – পানি সম্পদ মন্ত্রী আনোয়ারায় চায়নিজ ইকোনমিক জোন শিল্প বিপ্লব ও কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচন করবে -স্বরাষ্ট্রমন্ত্রী রিয়েলমি C100i এলো ৭,০০০mAh টাইটান ব্যাটারি নিয়ে, এক চার্জে চলবে তিন দিন পর্যন্ত পাইকগাছায় বনবিবির উদ্যোগে বৃক্ষরোপন নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে কঠোর অভিযান চলবে, পরিবেশবান্ধব ব্যাগ ব্যবহারের আহ্বান সম্ভাবনাময় ও সময়োপযোগী প্রকল্প বাস্তবায়নের নির্দেশ বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রীর বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল বেনাপোলে বিজিবি অভিযানে মাদকদ্রব্য ও চোরাচালান পণ্য আটক 

রাণীনগরে বেগম রোকেয়া দিবস উদযাপন

admin
হালনাগাদ: রবিবার, ৯ ডিসেম্বর, ২০১৮

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে বেগম রোকেয়া দিবস উদযাপন করা হয়েছে। রোববার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির অংশ হিসাবে প্রথমেই উপজেলা চত্বরে ঘন্টাব্যাপী এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রাণীনগর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খন্দকার মাকাম্বা মাহমুদার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাণীনগর উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম আল ফারুক জেমস এর স্ত্রী মোছাঃ জাকিয়া পারভীন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল মামুন এর স্ত্রী মোছাঃ ফারহানা মুনমুন রহমান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ ছনিয়া ইসলাম, সহকারি কমিশনার (ভুমি) টুকটুক তালুকদার, কালিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম বাবলু প্রমূখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলার ৬ জন সফল জয়িতাকে ক্রিস্ট ও সনদপত্র বিতরণ করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..