× Banner
সর্বশেষ
নারীর অগ্রযাত্রায় আরেক ধাপ এগিয়ে গেল জাতীয় সংসদ সংরক্ষিত নারী আসন—ক্ষমতায়নের আড়ালে নিয়ন্ত্রণের রাজনীতি আজ ৪ মে বৈদিক জ্যোতিষে রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২০ বৈশাখ সোমবার (৪ মে) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে সংরক্ষিত নারী আসন: প্রতিনিধিত্বের বিস্তার, নাকি প্রতীকী অন্তর্ভুক্তি? সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ শার্শা থানা পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক বাংলাদেশ ও নেপালের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক অত্যন্ত নিবিড় – সংস্কৃতি বিষয়ক মন্ত্রী রাষ্ট্রপতি জেলা প্রশাসকদের বলেন – মাঠ প্রশাসনে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব প্রতিষ্ঠায় নেতৃত্ব দেবেন পরীক্ষা গ্রহণের জন্য প্রতি উপজেলায় আলাদা পরীক্ষাকেন্দ্র হবে – শিক্ষামন্ত্রী

রাণীনগরে ট্র্যাক্টরের ধাক্কায় মটরসাইকেল আরোহী নিহত, আহত ২

Kishori
হালনাগাদ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগরে ট্র্যাক্টরের ধাক্কায় মটরসাইকেল আরোহী মেরী বেগম (৩৫) নামে এক গৃহবধু নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী ও ছেলে। শনিবার সন্ধ্যায় উপজেলার ঝিনা রাস্তায় এ ঘটনাটি ঘটে। নিহত মেরী বেগম আত্রাই উপজেলার সাহাগোলা গ্রামের মো: বিদ্যুতের স্ত্রী।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, এদিন বিকেলে আত্রাই উপজেলার সাহাগোলা গ্রামের বিদ্যুৎ মটরসাইকেল চালিয়ে তার স্ত্রী মেরী বেগম ও তার ছেলেকে নিয়ে সান্তাহার তার শশুর বাড়ি থেকে আনুমানিক সাড়ে ৫ টার দিকে নিজ বাড়ি সাহাগোলার দিকে রাণীনগর উপজেলার ঝিনা রাস্তা দিয়ে যাচ্ছিলো। এমত অবস্থায় ঝিনা ব্রিজ মোড়ের পার্শে¦ রাস্তায় একটি ট্র্যাক্টরের সঙ্গে থাক্কা লেগে তারা মটরসাইকেল থেকে পড়ে যায়। এ সময় মেরী বেগমের পেটের উপর দিয়ে ট্র্যাক্টরের চাকা উঠে যায় এতে গুরুত্বর আহত হন সে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠালে সেখানে তার মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছেন তার স্বামী বিদ্যুৎ ও তার ছেলে।

এ ব্যাপারে রাণীনগর থানার ওসি জহুরুল হক নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন।


এ ক্যটাগরির আরো খবর..