রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: “মাছ চাষে গড়বো দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁর রাণীনগরে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২ টায় সিনিয়র রাণীনগর উপজেলা মৎস দপ্তর উপজেলা কৃষি প্রশিক্ষণ কেন্দ্রে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে উপজেলার ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদকর্মীরা অংশ গ্রহণ করেন।

সংবাদ সম্মেলনে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সরকারের গৃহিত কর্মসূচি সম্পর্কে অবগত করা হয় এবং মৎস্য সপ্তাহের সকল কর্মসূচিগুলো সংবাদ মাধ্যমে প্রচার করে মাছ চাষের বৈপ্লবিক পরিবর্তনকে দেশবাসীর কাছে তুলে ধরার আহ্বান জানানো হয়। এছাড়াও মাছ চাষের বিভিন্ন উল্লেখ্যযোগ্য বিষয় নিয়ে আলোচনা করা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মাকসুদুর রহমান, অফিস সহায়ক সাইফুল ইসলাম, অফিস সহকারি আব্দুল হাকিম, রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক আওরঙ্গজেব হোসেন রাব্বী প্রমুখ। এছাড়াও রাণীনগর উপজেলা প্রেস ক্লাবের সাংবাদিক সুকুমল কুমার প্রামানিক, আব্দুল মালেক, মনোরঞ্জন চন্দ্র উপস্থিত ছিলেন।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
সংবাদ প্রতিনিধি

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।