রাজারহাটে আর্তমানবতার পাশে সেনাবাহিনী

রাজারহাটে আর্তমানবতার পাশে সেনাবাহিনী

রমেশ চন্দ্র সরকার,রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি:  রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন একটি নদী ভাঙ্গন এলাকা। এ এলাকায় কর্মহীন মানুষের সংখ্যা অনেক  বেশি।

আজ  ২২ এপ্রিল  (বুধবার) কর্মহীন অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে খাদ্য সামগ্রী  পৌঁছে দিল সেনাবাহিনী। উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের নাখান্দা গ্রামে এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন সেনাবাহিনীর একটি দল।

খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল আটা, তেল, লবণ, বিস্কুট ও সুজি। ত্রান সহায়তা বিতরণে নেতৃত্বে থাকা সেনাবাহিনীর ক্যাপ্টেন সাফায়েত খান জানান, করোনা মোকাবেলায় শুরু থেকে সামাজিক নিরাপত্তা নিশ্চিতসহ বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাচ্ছে সেনাবাহিনী। এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে  তিনি জানান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Brinda Chowdhury
লেখক / প্রতিবেদক

Brinda Chowdhury

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।