গোলাপগঞ্জ প্রতিনিধি :গোলাপগঞ্জে বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছে দেশপ্রেমিক জনতা। মহান বিজয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল সিলেটের গোলাপগঞ্জের স্থানীয় উপজেলা শহীদ মিনারে। পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ।
মহান বিজয় দিবসের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে গোলাপগঞ্জ উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠানিকতা । এরপর একে একে থানা মুক্তিযোদ্ধা সংসদ, গোলাপগঞ্জ পৌর পরিষদ, আওয়ামী,বিএনপি, জাতীয় পাটি, যুবলীগ ও ছাত্রলীগ, যুবদল, ছাত্রদল, প্রেসক্লাব সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নের্তৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।




