রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমসের অবদান গুরুত্বপূর্ণ -খুলনা সিটি মেয়র

রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমসের অবদান গুরুত্বপূর্ণ -খুলনা সিটি মেয়র

বাংলাদেশে রাজস্ব আদায়ের ক্ষেত্রে কাস্টমসের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সমৃদ্ধ দেশ গঠনে কাজ করে যাচ্ছে কাস্টমস। দেশের উন্নয়নে জনগণকে আইন অনুযায়ী রাজস্ব দিতে হবে। বলেছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষ্যে আজ খুলনা নগরীর হোটেল সিটি ইনে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন। কাস্টমস দিবসের এবারের প্রতিপাদ্য ‘মিলে নবীন-পুরনো অংশীজন:কাস্টমস করবে লক্ষ্য অর্জন’।

মেয়র বলেন, মৃতপ্রায় মোংলা বন্দরকে আওয়ামী লীগ সরকার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করেছে। মোংলা বন্দরে জাহাজ আসার পরিমাণ বেড়েছে। বন্দরকে ঘিরে গড়ে উঠেছে অসংখ্য কলকারখানা। পদ্মাসেতু ও রূপসাসেতু নির্মাণ এবং খুলনা-মোংলা রেললাইনের উন্নয়নের ফলে মোংলা বন্দর আজ ঘুরে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন, একসময় বাংলাদেশের বাজেট ছিলো বিদেশি সাহায্যনির্ভর। বর্তমানে বিদেশি সাহায্যনির্ভরতা কমিয়ে এখন    বাজেটের ৯৫ শতাংশ নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন করা হচ্ছে। এর মূলে রয়েছে রাজস্ব আয় বৃদ্ধি।

সেমিনারে উপস্থিত ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য ড. মোঃ সহিদুল ইসলাম, খুলনা কর অঞ্চলের কমিশনার মোঃ সিরাজুল করিম, বাগেরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডস্ট্রির সভাপতি শেখ মোঃ লিয়াকত হোসেন ও খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সহসভাপতি মোস্তফা জেসান ভূট্টো। মোংলা কাস্টম হাউসের কমিশনার খালেদ মোহাম্মদ আবু হোসেনের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তৃতা করেন খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার সৈয়দ আতিকুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।