× Banner
সর্বশেষ
আজ শুক্রবার (২২মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ২২ মে (শুক্রবার) পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে “ভূমি সেবা কোনো ঐচ্ছিক বিষয় নয়, এটি একটি মনস্তাত্ত্বিক বিষয়” – ভূমি প্রতিমন্ত্রী যুবদল নেতাদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে শার্শায় মানববন্ধন জাতিসংঘ শান্তিরক্ষাকে নৈতিক দায়িত্ব মনে করে বাংলাদেশ – পররাষ্ট্র প্রতিমন্ত্রী ICESCO আয়োজিত মন্ত্রীদের উচ্চ-পর্যায়ের সংলাপে শিক্ষামন্ত্রীর অংশগ্রহণ উর্দুভাষী জনগোষ্ঠীর নাগরিক সুবিধা ও স্থায়ী আবাসনের দাবি নিয়ে কাজ করবে সরকার – যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমসহ কৃষিপণ্য রপ্তানির সকল বাঁধা দূর করা হবে – কৃষিমন্ত্রী রামিসা হত্যা ও ধর্ষণ মামলার চার্জশিট সংক্ষিপ্ত সময়ের মধ্যে দাখিলের আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর মান্দায় প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও কর্নার বিতরণ

নওয়াজের পর এবার জারদারিকে সতর্ক করলেন ইমরান

admin
হালনাগাদ: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০১৭

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তান তেহরিক ই ইনসাফ (পিটিআই) এর নেতা ইমরান খান দাবি করেছেন, তার লড়াই নওয়াজ শরিফের পরিবারের বিরুদ্ধে নয়; বরং দুর্নীতি, ঘুষ-জালিয়াতি আর অসততার বিরুদ্ধে। রবিবার (৩০ জুলাই) গণসমাবেশে অংশ নিয়ে এমন দাবি করেন তিনি। সোমবার (৩১ জুলাই) এ খবরটিকে প্রধান শিরোনাম করেছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন।
গত ২৮ জুলাই পাকিস্তানের সুপ্রিমকোর্টে নওয়াজকে প্রধানমন্ত্রিত্বের অযোগ্য ঘোষণার পর এ নিয়ে উদযাপন করতে রবিবার গণসমাবেশের ডাক দেন ইমরান। তবে তার এ লড়াই নওয়াজের পরিবারের বিরুদ্ধে নয় বলে দাবি করেন পিটিআই নেতা। নওয়াজের মতো একই পরিণতি বরণ করার জন্য পিপিপির কো চেয়ারম্যান আসিফ আলি জারদারিসহ অন্য নেতাদের প্রস্তুত থাকতে বলেন তিনি। ইমরান খান বলেন, ‘আসিফ আলি জারদারি, আমি আপনাকে সাবধান করছি। শহীদ খাকান আব্বাসি আর শাহবাজ শরিফের পর আপনার পালাও আসবে।’

রবিবারের ওই গণসমাবেশকে থ্যাংকস গিভিং ডে নাম দেয় পিটিআই।

শুক্রবার (২৮ জুলাই) পানামা পেপারস কেলেঙ্কারি মামলায় নওয়াজ শরিফকে অযোগ্য ঘোষণা করে সুপ্রিম কোর্টের রায় দেওয়ার পর তিনি পদত্যাগ করেন। নওয়াজের পদত্যাগের পর ইমরান খান বলেছিলেন, ‘আজ পাকিস্তান জিতেছে। নওয়াজ শরিফের বিরুদ্ধে আমার কোনও ব্যক্তিগত বিরোধ নেই। ৪০ বছর ধরেই তার (নওয়াজ) পরিবারকে চিনি আমি। তিনি আমার কিছু কেড়ে নেননি। কিন্তু তিনি এদেশের মানুষের সঙ্গে অপরাধ করেছেন। ফলে আমরা চেয়েছি তিনি জবাবদিহিতার মধ্যে থাকুন।’


এ ক্যটাগরির আরো খবর..