× Banner
সর্বশেষ
মব সৃষ্টি করে নিজ কক্ষে সাংবাদিক হেনস্থা করলেন এনবিআর সহকারী কমিশনার আজ বৃহস্পতিবার (১৪ মে) আপনার রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৪ মে বৃহস্পতিবার পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে অটিজম কোনো সীমাবদ্ধতা নয়, বরং ভিন্নধর্মী সক্ষমতা – সমাজকল্যাণ মন্ত্রী গুরুত্বপূর্ণ সরকারি ব্রিফিং এড়িয়ে এনজিও অনুষ্ঠানে ডিসি ঝিনাইদহে হোটেল কর্মচারী যুবতীকে গলায় ফাঁস দিয়ে হত্যা প্রাইম ব্যাংক ও হযরত শাহ আলী মহিলা কলেজের মধ্যে ‘প্রাইমএকাডেমিয়া’ বিষয়ক সমঝোতা স্মারক স্বাক্ষর প্রতারণা এড়াতে নির্ধারিত অ্যাপ থেকে টিকিট ক্রয়ের পরামর্শ রেল কর্তৃপক্ষের প্রাণিসম্পদ খাতকে সমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি উদ্যোগ প্রয়োজন – মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী ৩৬ হাজার কোটি টাকার ৯ প্রকল্প অনুমোদন দিলো একনেক

রাজশাহীতে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের নিহত ৫

admin
হালনাগাদ: বুধবার, ১৯ আগস্ট, ২০১৫

বিশেষ প্রতিবেদকঃ রাজশাহীতে বালুবোঝাই ট্রাকচাপায় চার্জারচালিত অটোভ্যান চালক ও একই পরিবারের পাঁচ জনসহ ৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় বিক্ষুদ্ধ জনতা বালুবোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেয়।

মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে পুঠিয়া উপজেলার তেবাড়িয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ভ্যানচালকের নামে বিদ্যুৎ (৩৫)। এছাড়া একই পরিবাবের নিহত ৫ সদস্য হলেন- সুমি (৩০), বৃষ্টি (২২), পূজা (১০), রুদ্র (৬) ও এক নারী (২৫)। নিহতরা একে অপরের সম্পর্কে কী হন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাদের সবার বাড়ি পুঠিয়া উপজেলার ডাশমারিয়া গ্রামে।

স্থানীয়রা জানায়, বিকেলে পুঠিয়ার তেবাড়িয়া এলাকায় চার্জারচালিত ভ্যানকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে ভ্যানচালক বিদ্যুৎসহ যাত্রী সুমি, বৃষ্টি, পূজা, রুদ্র ও এক নারী ঘটনাস্থলেই মারা যান। ঘটনার পরে স্থানীয় জনতা বালুবোঝাই ট্রাকে আগুন লাগিয়ে দেয় ও সড়ক অবরোধ করে। ঘটনার ৪৫ মিনিট পরে দমকল বিভাগের কর্মীরা ট্রাকের আগুন নেভাতে ঘটনাস্থলে উপস্থিত হন। একই সময় পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান ঘটনাস্থলে উপস্থিত হয়। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

রাজশাহী-৪ সংসদ সদস্য আবদুল ওয়াদুদ দারা বলেন, ‘প্রশাসনের পক্ষ থেকে জন প্রতি ১০ হাজার টাকা করে আর্থিক অনুদান দেয়া হয়েছে।

মঙ্গলবার রাতে স্বজনদের কাছে নিহতদের লাশ হস্তান্তর করেছে পুঠিয়া থানা পুলিশ।


এ ক্যটাগরির আরো খবর..