রাজধানীতে’বন্দুকযুদ্ধে’১ যুবক নিহত

বিশেষ প্রতিবেদকঃ রাজধানীর ওয়ারীতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে রাকীব নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তাকে ছিনতাইকারী বলে দাবি করেছে পুলিশ।

ওয়ারী থানার ওসি রকিবুল ইসলাম জানান, ছিনতাইকারী চক্রের খবর পেয়ে রাত সাড়ে তিনটার দিকে জয়কালী মন্দিরের কাছে অভিযান চালানো হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে ছিনতাইকারীরা। পুলিশ পাল্টা গুলি চালায়। এক পর্যায়ে গুলিবিদ্ধ হন রাকীব। ভোর সাড়ে চারটার দিকে ঢাকা মেডিকেলে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

এ ঘটনায় ২ পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
admin
লেখক / প্রতিবেদক

admin

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।