দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই -মার্কিন রাষ্ট্রদূত

দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই -মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হয়নি। নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করতে চাই। বলেছেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস।

আজ রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

পিটার হাস বলেন, জলবায়ু পরিবর্তনসহ পরিবেশ ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করবে যুক্তরাষ্ট্র।

এ সময় সাবের হোসেন চৌধুরী বলেন, ‘নির্বাচন নিয়ে তাদের একটা স্টেটমেন্টআমরা মনে করি বাংলাদেশের নির্বাচন অবাধ নিরপেক্ষ হয়নি, তারপরও আমরা চাই বাংলাদেশের সঙ্গে সম্পর্ক যেন এগিয়ে যায়।

পরিবেশমন্ত্রী আরও বলেন, কিছু কিছু ক্ষেত্রে ভিন্নমত থাকতেই পারে। তারপরও যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো থাকবে। নির্বাচন নিয়ে ভিন্নমত পোষণ করলেও দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করবে।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।