ভোক্তাপর্যায়ে বেসরকারি এলপিজির মূল্য আবার বাড়িয়েছে সরকার। এই নিয়ে গত এক বছরে ৭ বার বাড়িয়েছে সরকার। সপ্তম বারে ১২ কেজি সিলিন্ডারের দাম ১ হাজার ৪৩৩ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৪৭৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
আজ রোববার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৩ টায় নতুন দর ঘোষণা করে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। যা সন্ধ্যা থেকেই কার্যকর হবে।
এর আগে, গত ২ জানুয়ারি টানা ৬ষ্ঠ মাসের মতো ভোক্তা পর্যায়ে এলপিজির দাম বাড়ানো হয়। ডিসেম্বরের তুলনায় জানুয়ারি মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৩ টাকা নির্ধারণ করা হয়।
এ ছাড়া ডিসেম্বর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল এক হাজার ৪০৪ টাকা, নভেম্বরে ছিল ১ হাজার ৩৮১ টাকা, অক্টোবরে ছিল ১ হাজার ৩৬৩ টাকা, সেপ্টেম্বরে ছিল ১ হাজার ২৮৪ টাকা, আগস্টে ছিল ১ হাজার ১৪০ টাকা এবং জুলাই মাসে ছিল ৯৯৯ টাকা।



