প্রথম বিভাগ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে মেহেরপুরে প্রস্তুতি সভা

মেহের আমজাদ,মেহেরপুর: মেহেরপুরে প্রথম বিভাগ ফুটবল টুর্ণামেন্ট উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী পবিত্র ঈদ-উল ফিতরের পরেই প্রথম বিভাগ ফুটবল টুর্ণামেন্ট শুরু হবে।

গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা ক্রীড়া সংস্থার মিলানায়তনে জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের আয়োজনে এ উপলক্ষে এক আলোচনা সভায় ওই সিদ্ধান্ত গ্রহন করা হয়। টুর্নাামেন্টে মোট ১৪টি ক্লাব অংশগ্রহন করবে বলে সভায় জানানো হয়।

জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি কে.এম আতাউল হাকিম লাল মিয়ার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সহসভাপতি আনোয়ারুল হক শাহী, সদস্য ওমর ফারুক, মোস্তফিজুর রহমান বাবু, সৈয়দ এহসানুল কবির, আরিফ, দৌলত হোসেন প্রমুখ।

এদিকে সভা শুরু হওয়ার প্রথমে সাাবেক ফুটবলার মরহুম আব্দুর সাত্তার ভানু, আব্দুল লতিফ, আব্দুস সামাদ স্মরণে ১মিনিট নিরবতা পালন করা হয়।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।