× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডেস্ক

রমজান মাসে নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
বিপাকে নিম্ন আয়ের মানুষ

দেশে ভোগ্য পণ্য আমদানি গত বছরের তুলনায় কমে যাওয়ায় রমজান মাসে এসব নিত্য পণ্যের মূল্যবৃদ্ধির আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। রমজান মাসে নিত্যপণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সরকার আগেভাগে ব্যবস্থা নিলেও শঙ্কা থেকে যাচ্ছে বলে মনে করছেন তারা। দেশে রমজান মাস শুরু হবে আগামী বছরের মার্চের প্রথম সপ্তাহে। সেই হিসাবে রোজার বাকি চার মাস।

ভোগ্য পণ্যের মধ্যে রোজায় সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ছোলা, খেজুর, ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, চিনিসহ আরো কিছু পণ্য। রমজানে পরিস্থিতি সামাল দিতে ব্যবসায়ীরা তিন-চার মাস আগেই এসব পণ্য আমদানি করে থাকেন। এবার এর ব্যতিক্রম ঘটেছে। সরকার রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করতে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে চার মাস আগেই ব্যবস্থা নিয়েছে।

চাল, গম, ডিম, ভোজ্য তেল, ডাল, পেঁয়াজ, চিনি, ছোলা, মটর, মসলা, খেজুরসহ ১১টি পণ্য বাকিতে আমদানির সুযোগ দিয়েছে। একই সঙ্গে ব্যাংকগুলোকে তাদের গ্রাহকদের সঙ্গে সম্পর্কের ভিত্তিতে এসব প্রয়োজনীয় পণ্য আমদানিতে লেটার অব ক্রেডিট (এলসি) মার্জিন সর্বনিম্ন রাখতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ লক্ষ্যে গত রবিবার কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করেছে।

এ ছাড়া বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ভোজ্য তেলের ওপর বর্তমানে প্রযোজ্য আমদানি পর্যায়ের মূল্য সংযোজন কর (ভ্যাট) ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করেছে সরকার।

গত মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক প্রজ্ঞাপনে এই ভ্যাট ছাড়ের কথা জানায়। মূলত রমজান মাসে প্রয়োজনীয় এসব পণ্যের দাম যাতে সাধারণ মানুষের হাতের নাগালে থাকে, তাই এসব উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

চট্টগ্রাম বন্দরের আমদানি তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই থেকে অক্টোবর) দেশে সারা বছর চিনির চাহিদা থাকে ১৮ থেকে ২০ লাখ টন। এর মধ্যে গত চার মাসে আমদানি করা হয়েছে চার লাখ ৩৮ হাজার টন। অথচ গত বছর একই সময়ে পণ্যটি দুই লাখ সাত হাজার টন বেশি আমদানি করা হয়।


এ ক্যটাগরির আরো খবর..