× Banner
সর্বশেষ
বিকেএসপি পরিদর্শন ও নারী ফুটবলারদের সঙ্গে খেলায় অংশ নিয়েছেন জাইমা রহমান প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত ৬ শিশু মৃত্যুর ঘটনায় শাস্তির মুখোমুখি হচ্ছে আদ-দ্বীন হাসপাতাল – স্বাস্থ্যমন্ত্রী কোটালীপাড়ায় বার্জার ফসরকের রাজমিস্ত্রি কর্মশালা অনুষ্ঠিত নড়াইলে স্ত্রীকে হত্যার পর আত্মহত্যার নাটক, স্বামী গ্রেপ্তার  মান্দায় মাদক সিন্ডিকেটে ডিবির হানা ৬৬৩ পিস ট্যাপেন্টাডলসহ নারী গ্রেপ্তার কোটালীপাড়ায় নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত আজ ১ আষাঢ় মঙ্গলবারের রাশিফল ও গ্রহদোষ প্রতিকারের উপায় আজ ১৬ই জুন মঙ্গলবারের পঞ্জিকা ও ইতিহাসের এইদিনে ঢাকা-বরিশাল মহাসড়কে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১

রমজান উপলক্ষে চিনির ট্রাক-সেলের উদ্বোধন

Kishori
হালনাগাদ: বৃহস্পতিবার, ২ মে, ২০১৯

রমজান উপলক্ষে ঢাকাসহ সকল বিভাগীয় শহর ও চিনিকলের গেটে ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে চিনি বিক্রয় করবে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশন। ঢাকার ১৬টি স্থানে এই কার্যক্রম পরিচালনা করা হবে। ট্রাক সেলে প্রতি কেজি প্যাকেটজাত চিনি ৬৫ টাকা এবং মিল গেটে খোলা চিনি ৫০ টাকা দরে বিক্রি করা হবে।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন আজ রাজধানীর দিলকুশায় চিনিশিল্প ভবনে এই কার্যক্রমের উদ্বোধন করেন। কর্পোরেশনের চেয়ারম্যান আ শ ম ইমদাদুদ দস্তগীরের সভাপতিত্বে করেন। শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার ও শিল্পসচিব মোঃ আবদুল হালিম অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিল্পমন্ত্রী বলেন, রমজানে দেশের কোথাও চিনির ঘাটতি হবেনা। চিনির পর্যাপ্ত মজুদ রয়েছে। তারপরও রমজানের সময় সকলের কাছে যাতে পর্যাপ্ত পরিমাণ চিনি পৌঁছে দেয়া যায় সেজন্য ট্রাকের মাধ্যমে চিনি বিক্রয়ের এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

রমজানে চিনির সম্ভাব্য চাহিদা প্রায় ৩ লক্ষ মেট্রিক টন উল্লেখ করে শিল্প প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের নিকট ১ লাখ ৪৬ হাজার মেট্রিক টনের বেশি চিনি মজুদ আছে। এছাড়া, চলতি অর্থবছরে বেসরকারি পর্যায়ে ১৭ লাখ ৬ হাজার ৬শ’ ৭৯ মেট্রিক টন ‘র’ সুগার আমদানি করা হয়েছে। তিনি বলেন, চিনির পর্যাপ্ত পরিমাণ সরবরাহ থাকার পরও যারা কারসাজি করে এবং মূল্য বৃদ্ধির চেষ্টা করবে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

রমজানে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্যের মান নিয়ন্ত্রণে বিএসটিআই গৃহীত বিভিন্ন কার্যক্রম বিষয়ে শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন গণমাধ্যম কর্মীদের উদ্দেশে ব্রিফিং করেন। ব্রিফিংয়ে জানানো হয়, রমজানে ঢাকা মহানগরীতে বিএসটিআই’র নিজস্ব নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। বিএসটিআই ও ঢাকা জেলা প্রশাসন যৌথভাবে ঢাকা মহানগরীতে প্রতিদিন ৩টি মোবাইল কোর্ট পরিচালনা করবে।

ঢাকা মহানগরীর পার্শ¦বর্তী উপজেলা ও জেলা শহরে প্রতিদিন কমপক্ষে ২টি মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া, র‌্যাব এর সাথে যৌথভাবে প্রতিদিন এক বা একাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ঢাকার বাইরে বিএসটিআই’র আঞ্চলিক, বিভাগীয় ও জেলা অফিসসমূহ প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনা করবে। সেই সঙ্গে রমজান উপলক্ষে বিএসটিআই’র সার্ভিল্যান্স টিমের অভিযান আরো জোরদার করা হবে। ব্রিফিংয়ে জানানো হয়, ভেজাল খাদ্য ও পানীয় বিক্রির অভিযোগে যেসকল শিল্প প্রতিষ্ঠান সিলগালা করা হয়েছে সেসকল প্রতিষ্ঠান বেআইনিভাবে পুনরায় চালু করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যটাগরির আরো খবর..