রমজানে পচা বাসি ও ভেজাল খাবার রোধে জিরো টলারেন্স -খাদ্যমন্ত্রী

আসন্ন রমজানে পচা, বাসি ও ভেজাল খাবার রোধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে সরকার। জনগণের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ নীতি গ্রহণ করা হবে। বললেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।

আজ খাদ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আসন্ন মাহে রমজানে নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ বিষয়ক এক আন্তঃমন্ত্রণালয় সভায় তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের পর্যাপ্ত খাদ্য মজুত আছে। রমজানে ঢাকাসহ বিভাগীয় শহরে ভেজালবিরোধী অভিযান জোরদার করা হবে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি খাদ্য স্থাপনাসমূহ মনিটরিং করারও ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্য মন্ত্রণালয়সহ সহযোগী সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করবে। রমজানের পবিত্রতা রক্ষায় খাদ্যমন্ত্রী সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় অন্যান্যের মধ্যে উপস্তিত ছিলেন খাদ্য সচিব শাহাবুদ্দিন আহমদ, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মাহফুজুল হক, খাদ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুল কালাম আজাদসহ খাদ্য মন্ত্রণালয়ের ঊর্ধতন কর্মকর্তা, অন্যান্য মন্ত্রণালয় ও সংস্থার অতিথিবৃন্দ, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধি ও হোটেল রেস্তোরাঁ মালিক সমিতির নেতৃবৃন্দ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।