রাজারহাটে গরীব অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে অধ্যাক্ষ ও প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা

রাজারহাটে গরীব অসহায় মানুষদের সহায়তার লক্ষ্যে অধ্যাক্ষ ও প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা
এ.এস.লিমন, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ  কুড়িগ্রামের রাজারহাটে নোবেল করোনা ভাইরাস  কোভিড – ১৯  প্রতিরোধ ও গরীব অসহায় মানুষজনকে সহায়তা প্রদানের লক্ষ্যে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যাক্ষ এবং প্রধান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ দুপুর ১টায় উপজেলা অফিসার্স ক্লাবে রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরওয়ার্দ্দী বাপ্পির সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সরকারি মীর ইসমাইল হোসেন  কলেজের অধ্যাক্ষ আলহাজ্ব সফিকুল ইসলাম রানা।
এ সময় বক্তরা বলেন, করোনা ভাইরাসের কারণে সাধারণ ছুটির মধ্যে নিম্ন আয়ের মানুষ কাজে বের হতে পারছেন না। এদের সাহায্য করতে খাদ্যসহ বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী বিতরণের লক্ষ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান কোভিড -১৯ সহায়তা ফান্ড খোলা হয়েছে। ওই ফান্ডে সমাজের বিত্তবানরা ও উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণসহ আপনারা আপনাদের সাধ্যমতো বিপদগ্রস্ত মানুষজনের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিন।
এ ছাড়া সভায় রাজারহাট মডেল কৃষি ডিপ্লোমা কলেজের অধ্যাক্ষ মো.আবুল কালাম আজাদ তিনি তার বক্তব্যে বলেন, সকল শিক্ষকদের নিকট আমার বিনীত আবেদন আপনারা নিজ নিজ এলাকার নিম্ন আয়ের মানুষজনকে খাদ্যসহ বিভিন্ন ধরণের ত্রাণ সামগ্রী সহয়তা প্রদানের জন্য অনুরোধ করছি।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা একাডেমীক সুপার ভাইজার মোছাঃ আয়েশা সিদ্দিকা, ছিনাই ইউপি চেয়ারম্যান নুুরুজ্জামান হক বুলু,অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ  হককানী, সহকারি অধ্যাপক সাজেদুল ইসলাম চাঁদ,  প্রধান শিক্ষক লুৎফর রহমান আশু, পেসক্লাব রাজারহাটের প্রচার সম্পাদক এ.এস.লিমনসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

এই সংবাদটি শেয়ার করুন

FacebookXLinkedInPinterestWhatsApp
Kishori
লেখক / প্রতিবেদক

Kishori

এই প্রতিবেদকের আরও সংবাদ পড়তে নামের উপর ক্লিক করুন।

💬 মন্তব্য করুন

আপনার ইমেইল প্রকাশিত হবে না।