× Banner
সর্বশেষ
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের সাক্ষাৎ – নিরাপত্তা খাতের সংস্কারে গুরুত্বারোপ নতুন বাজেট অর্থনীতিতে যুগান্তকারী পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে একাধিক ব্যক্তিগত গাড়ি থাকলেই দিতে হবে পরিবেশ কর, সিসিভেদে কত দিতে হবে? শার্শার তিন গ্রামের মানুষের বিশুদ্ধ পানির একমাত্র উৎস রাজগঞ্জ বাওড় দখলমুক্ত করে উন্মুক্ত জলাশয় ঘোষণার দাবি ডাসারে মিথ্যা মামলার প্রতিবাদে সুশীল ও যুব সমাজের মানববন্ধন কোটালীপাড়া পৌরসভার ১০২ কোটি টাকার বাজেট ঘোষনা বেনাপোলে সাংবাদিকের ওপর হামলা, হাত ভাঙার অভিযোগ; মামলা দায়ের সীমানা পিলার উদ্ধার কাণ্ডে নতুন মোড়; মামলায় পাইকগাছার এক যুবদল নেতার নাম সহিংসতা ও যৌন হয়রানির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ – অর্থমন্ত্রী ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট: লক্ষ্য মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, বিনিয়োগ ও কর্মসংস্থান

সালথা (ফরিদপুর) প্রতিনিধি

সালথায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

Brinda Chowdhury
হালনাগাদ: রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী

ফরিদপুরের সালথায় আক্কাছ শিকদার (৩৪) নামে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ ১৮ সেপ্টেম্বর রবিবার ভোররাতে উপজেলার আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আক্কাছ ওই গ্রামের খোরশেদ শিকদারের ছেলে।

সালথা থানার এসআই মো: আওলাদ হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সালথা থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ সাদিক এর নেতৃত্বে একটি পুলিশ টিম রোববার ভোর রাত আনুমানিক ৩ টার দিকে গোয়ালপাড়া গ্রামে অভিযান চালিয়ে ফরিদপুর কোতয়ালী থানার মামলা ৯(০২)১২ এর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ শিকদারকে গ্রেপ্তার করে। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী আক্কাছ ৮বছর ধরে পলাতক ছিলো।

সালথা থানার অফিসার ইনর্চাজ (ওসি) মো: শেখ সাদিক বলেন, যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী আক্কাছ শিকদারকে গ্রেপ্তার করে রবিবার আদালতে পাঠানো হয়েছে।


এ ক্যটাগরির আরো খবর..