ইন্দোনেশিয়ার বালি দ্বীপে সুইমিং পুলের পানিতে ডুবে নিহত বাংলাদেশি শিশু আবনাওয়ার আল হেলালির মৃত্যতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং নিহতের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
উল্লেখ্য, শিশুটির মৃত্যুর খবর পাওয়া মাত্রই জাকার্তা’র বাংলাদেশ মিশনের পক্ষ থেকে নিহতের পরিবার, হাসপাতাল ও স্থানীয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
আগামীকাল শিশুটির লাশ দেশে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

